ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত আরও ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ ● সময়ের সঙ্গে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে....যুক্তরাষ্ট্র ● মায়ের স্মৃতিচারণ করে সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় আবেগাপ্লুত....প্রধানমন্ত্রী ● শেখ মুজিবুরের কবরে বিএনপি নেতার পুষ্পস্তবক অর্পণের ছবি ভাইরাল ● আওয়ামীলীগের লকডাউন, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ● ধান ঘরে তোলার আগেই বৃষ্টির হানা,বিপাকে পীরগঞ্জের কৃষক ● নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ● আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১ ● রাঙ্গামাটি সাজেকে সেনাবাহিনীর সঙ্গে জনসংহতি সমিতির বন্দুকযুদ্ধ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
মার্কিন পররাষ্ট্র দপ্তর মুখপাত্র বলেছেন

সময়ের সঙ্গে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে....যুক্তরাষ্ট্র

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ১১:২১ পিএম
সময়ের সঙ্গে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে....যুক্তরাষ্ট্র

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক চাপ দেশটির অর্থনীতি ও আঞ্চলিক কর্মকাণ্ডে ক্রমেই বড় প্রভাব ফেলছে বলে দাবি করেছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, সময়ের সঙ্গে এই চাপের প্রভাব আরও বাড়বে।

এর ফলে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ইরানের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতাও দুর্বল হয়ে পড়বে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ দেশটির ক্ষতিকর কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতায় ‘বাস্তব প্রভাব’ ফেলছে।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই প্রভাব আরও তীব্র হবে। তিনি বলেন, ‘ইরানি শাসকগোষ্ঠীর পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে।

অস্থিতিশীলতা সৃষ্টিকারী কর্মকাণ্ডে অর্থায়নের সক্ষমতা তারা ক্রমাগত হারাচ্ছে।’

পিগটের বক্তব্য অনুযায়ী, ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রেখে দেশটির আঞ্চলিক প্রভাব বিস্তারের সক্ষমতা সীমিত করতে চায় ট্রাম্প প্রশাসন।

ওয়াশিংটনের অভিযোগ, তেহরান বিভিন্ন আঞ্চলিক কর্মকাণ্ডে অর্থায়ন ও সহযোগিতার মাধ্যমে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অচলাবস্থা নিরসনে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেনি ট্রাম্প প্রশাসন।

পিগট বলেন, পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রশাসন এখনো কোনো সময়সীমা বেঁধে দেয়নি।

তার অভিযোগ, ইরান আলোচনায় বসার আগ্রহ দেখালেও যুক্তরাষ্ট্রের নির্ধারিত শর্তগুলো মেনে নিতে প্রস্তুত নয়।

ফলে দুই দেশের মধ্যে সমঝোতার পথ এখনো অনিশ্চিত রয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের এই অবস্থান থেকে বোঝা যায়, তেহরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখাকেই আপাতত প্রধান কৌশল হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন।

ওয়াশিংটনের ধারণা, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক বিধিনিষেধের প্রভাব ক্রমশ গভীর হলে ইরান শেষ পর্যন্ত মার্কিন শর্ত মেনে আলোচনায় বসতে বাধ্য হতে পারে।

তবে কূটনৈতিক অচলাবস্থা কত দিন স্থায়ী হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ইঙ্গিত দেয়নি যুক্তরাষ্ট্র। সূত্র: আল-জাজিরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)