ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত আরও ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ ● সময়ের সঙ্গে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে....যুক্তরাষ্ট্র ● মায়ের স্মৃতিচারণ করে সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় আবেগাপ্লুত....প্রধানমন্ত্রী ● শেখ মুজিবুরের কবরে বিএনপি নেতার পুষ্পস্তবক অর্পণের ছবি ভাইরাল ● আওয়ামীলীগের লকডাউন, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ● ধান ঘরে তোলার আগেই বৃষ্টির হানা,বিপাকে পীরগঞ্জের কৃষক ● নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ● আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১ ● রাঙ্গামাটি সাজেকে সেনাবাহিনীর সঙ্গে জনসংহতি সমিতির বন্দুকযুদ্ধ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
গুম খুন অনেক হয়েছে

এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে আর নয়'লালমনিহাটে...প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ১২:১৩ পিএম
এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে আর নয়'লালমনিহাটে...প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে বিস্ফোরণ, হামলাসহ বিভিন্নি নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের আর কোনো জায়গা নেই।

অগ্নিসন্ত্রাস ও খুনীদের সমুচিত জবাব দিতে হবে। যথেষ্ট হয়েছে, আর নয়।

এনাফ ইজ এনাফ।' বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটে মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

গুম-খুনের রাজনীতি চায় না মানুষ:

সন্ত্রাস ও হত্যার রাজনীতি প্রতিহত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতি দেখতে চায় না। তারা এখন নিরাপত্তা চায়।

দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে।

২০২৪ সালের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তারেক রহমান বলেন, ‘এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে।

তাদের সমুচিত জবাব দিতে হবে। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।’

ষড়যন্ত্র ও অগ্নিসন্ত্রাসের অভিযোগ:

প্রধানমন্ত্রী বলেন, ‘যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। তাদের প্রভুদের খুশি করতে তারা আবারও ষড়যন্ত্র করছে।

ছাত্র-জনতা জীবন দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছিল, ষড়যন্ত্রকারীরা সেই অধিকার কেড়ে নিতে চায়।

পালিয়ে গিয়েও তারা অগ্নিসন্ত্রাস করছে এবং মানুষ হত্যা করছে।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)