ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত আরও ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ ● সময়ের সঙ্গে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে....যুক্তরাষ্ট্র ● মায়ের স্মৃতিচারণ করে সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় আবেগাপ্লুত....প্রধানমন্ত্রী ● শেখ মুজিবুরের কবরে বিএনপি নেতার পুষ্পস্তবক অর্পণের ছবি ভাইরাল ● আওয়ামীলীগের লকডাউন, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ● ধান ঘরে তোলার আগেই বৃষ্টির হানা,বিপাকে পীরগঞ্জের কৃষক ● নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ● আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১ ● রাঙ্গামাটি সাজেকে সেনাবাহিনীর সঙ্গে জনসংহতি সমিতির বন্দুকযুদ্ধ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৭:০১ পিএম
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১

নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় এক রাতেই চারটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার ২১ নভেম্বর  দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা, কদমতলী ও পাঁচআনি চক এলাকায় এসব ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির সময় বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এ সময় ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে জামাল নামে এক ব্যক্তি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।

পরে তাঁকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, রাত দুইটার পর প্রথমে শম্ভুপুরা গ্রামের জহিরুল ইসলাম জুরুর বাড়িতে প্রবেশ করে ডাকাত দল।

সেখান থেকে ৩৫ হাজার টাকা, একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন ও ১২ আনা স্বর্ণালংকার নিয়ে যায় তারা।

এরপর কদমতলী এলাকার ইয়াছিন মিয়ার বাড়িতে হানা দিয়ে এক ভরি স্বর্ণালংকার, ১০ হাজার টাকা ও অন্যান্য মালামাল লুট করা হয়।

একই রাতে পাঁচআনি চক এলাকার আব্দুল আমিনের বাড়ি থেকে ১৯ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতেরা।

এ ছাড়া একই এলাকার জামালের বাড়িতে ডাকাতির সময় বাধা দিতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

পরে ওই বাড়ি থেকেও এক ভরি স্বর্ণালংকার ও পাঁচ হাজার টাকা লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরপর চারটি বাড়িতে ডাকাতির ঘটনায় খাগকান্দা ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি এলাকায় পুলিশের টহল ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন বাসিন্দারা।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেননি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)