ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত আরও ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ ● সময়ের সঙ্গে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে....যুক্তরাষ্ট্র ● মায়ের স্মৃতিচারণ করে সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় আবেগাপ্লুত....প্রধানমন্ত্রী ● শেখ মুজিবুরের কবরে বিএনপি নেতার পুষ্পস্তবক অর্পণের ছবি ভাইরাল ● আওয়ামীলীগের লকডাউন, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ● ধান ঘরে তোলার আগেই বৃষ্টির হানা,বিপাকে পীরগঞ্জের কৃষক ● নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ● আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১ ● রাঙ্গামাটি সাজেকে সেনাবাহিনীর সঙ্গে জনসংহতি সমিতির বন্দুকযুদ্ধ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাঙ্গামাটি সাজেকে সেনাবাহিনীর সঙ্গে জনসংহতি সমিতির বন্দুকযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক রাঙ্গামাটি

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৬:০১ পিএম
রাঙ্গামাটি সাজেকে সেনাবাহিনীর সঙ্গে জনসংহতি সমিতির বন্দুকযুদ্ধ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় এ গোলাগুলি চলে।

তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টার দিকে মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালানোর সময় এ গোলাগুলির সূত্রপাত হয়।

এ সময় সশস্ত্র সদস্যরা সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

জবাবে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে উভয় পক্ষের মধ্যে কয়েক দফায় গোলাগুলি হয়।

তবে গোলাগুলির এ খবর অস্বীকার করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

সংগঠনটির দায়িত্বশীল একটি সূত্রের দাবি, সাজেকের কোথাও গোলাগুলির ঘটনা ঘটেনি।

মাচালং এলাকাতেও তাদের কোনো দল অবস্থান করছে না।

এ-সংক্রান্ত খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে সংগঠনটি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, গত কয়েক দিন ধরেই সাজেকের বিভিন্ন এলাকায় গুলির শব্দ শোনা যাচ্ছে।

শনিবার সকাল ৯টা থেকে ওই এলাকায় থেমে থেমে কয়েক দফায় গোলাগুলির শব্দ শোনা গেছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন বলে কোনো খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)