ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত আরও ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ ● সময়ের সঙ্গে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে....যুক্তরাষ্ট্র ● মায়ের স্মৃতিচারণ করে সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় আবেগাপ্লুত....প্রধানমন্ত্রী ● শেখ মুজিবুরের কবরে বিএনপি নেতার পুষ্পস্তবক অর্পণের ছবি ভাইরাল ● আওয়ামীলীগের লকডাউন, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ● ধান ঘরে তোলার আগেই বৃষ্টির হানা,বিপাকে পীরগঞ্জের কৃষক ● নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ● আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১ ● রাঙ্গামাটি সাজেকে সেনাবাহিনীর সঙ্গে জনসংহতি সমিতির বন্দুকযুদ্ধ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
কুতুবদিয়া উপজেলা বিএনপির উদ্যোগে

আওয়ামীলীগের লকডাউন, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ০৯:২৯ পিএম
আওয়ামীলীগের লকডাউন, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে কুতুবদিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২০ নভেম্বর বিকেল ৪ টায় কুতুবদিয়া উপজেলা সংলগ্ন দলীয় কার্যালয়ে সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।

কুতুবদিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মসূচি নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক সৈয়দ আহমদ চৌধুরী, সদস্য সচিব এম এ সালাম, কুতুবদিয়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি জালাল আহমদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা আওয়ামীলীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে অগ্নিসংযোগ এর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং লক ডাউন কর্মসূচির প্রতিবাদে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ লক ডাউনের নামে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও নৈরাজ্য ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে ।

সাধারণ মানুষের জানমাল , নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা সুরক্ষায় বিএনপির নেতাকর্মীরা রাজপথে রয়েছে।

যে কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্য প্রতিরোধে উপজেলা বিএনপি প্রস্তুত রয়েছে।

সদস্য সচিব এম এ সালাম বলেন, জনগণের স্বাভাবিক চলাচল ও নিরাপত্তা বিঘ্নিত করার যেকোন অপচেষ্টা প্রতিহত করা হবে।

দেশের গণতন্ত্র মানুষের অধিকার ও জননিরাপত্তা রক্ষায় বিএনপির নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে ।

পাশাপাশি যে কোন সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)