ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত আরও ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ ● সময়ের সঙ্গে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে....যুক্তরাষ্ট্র ● মায়ের স্মৃতিচারণ করে সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় আবেগাপ্লুত....প্রধানমন্ত্রী ● শেখ মুজিবুরের কবরে বিএনপি নেতার পুষ্পস্তবক অর্পণের ছবি ভাইরাল ● আওয়ামীলীগের লকডাউন, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ● ধান ঘরে তোলার আগেই বৃষ্টির হানা,বিপাকে পীরগঞ্জের কৃষক ● নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ● আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১ ● রাঙ্গামাটি সাজেকে সেনাবাহিনীর সঙ্গে জনসংহতি সমিতির বন্দুকযুদ্ধ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ডিসেম্বরে সরকারি সফরে দুই দেশের

ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ১১:৪৩ পিএম
ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জু আগামী ডিসেম্বরে সরকারি সফরে ঢাকা আসতে পারেন।

সবকিছু ঠিক থাকলে আনোয়ার ইব্রাহিম দুই দিনের সফরে আগামী ৭ ডিসেম্বর এবং মোহামেদ মুইজ্জু তিন দিনের সফরে আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ঢাকা, কুয়ালালামপুর ও মালের কূটনৈতিক সূত্রগুলো গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

কূটনীতিকরা জানান, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফরে গত জুনে কুয়ালালামপুরে গিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান।

অন্যদিকে, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফর করেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু।

এরই ধারাবাহিকতায় মালয়েশিয়া ও মালদ্বীপের দুই নেতাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

আসন্ন সফরে মালয়েশিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।

এ ছাড়া দুই দেশের সঙ্গে রপ্তানি বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বাংলাদেশের কর্মীদের জন্য কাজের সুযোগ-সুবিধা বাড়ানো, আঞ্চলিক যোগাযোগ জোরদার, দক্ষতা উন্নয়ন, শিক্ষা ও পর্যটন খাতে সহযোগিতা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক ফোরামে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় শীর্ষ পর্যায়ের বৈঠকে আলোচনায় আসতে পারে।

আনোয়ার ইব্রাহিম এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর ঢাকা সফর করেন।

এদিকে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিসানায়েকসহ কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধানের ২০২৭ সালের শুরুতে ঢাকা সফরের কথা রয়েছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি গত সপ্তাহে পৌঁছে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)