ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত আরও ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ ● সময়ের সঙ্গে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে....যুক্তরাষ্ট্র ● মায়ের স্মৃতিচারণ করে সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় আবেগাপ্লুত....প্রধানমন্ত্রী ● শেখ মুজিবুরের কবরে বিএনপি নেতার পুষ্পস্তবক অর্পণের ছবি ভাইরাল ● আওয়ামীলীগের লকডাউন, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ● ধান ঘরে তোলার আগেই বৃষ্টির হানা,বিপাকে পীরগঞ্জের কৃষক ● নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ● আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১ ● রাঙ্গামাটি সাজেকে সেনাবাহিনীর সঙ্গে জনসংহতি সমিতির বন্দুকযুদ্ধ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,নরসিংদী

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৯:১১ পিএম
নরসিংদীতে  নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

নরসিংদী জেলায় ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ,অক্টোবর,-২০২৬ এর মাঠ পর্যায়ের কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খল, অবাধ ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বরত পুলিশ অফিসার ও ফোর্সদের নিয়ে এক বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

২১ নভেম্বর, ২০২৬ (শনিবার) নরসিংদী পুলিশ লাইন্সে আয়োজিত এই ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা ।

ব্রিফিংকালে পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

নিয়োগ কার্যক্রমে কোন ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতির কোন সুযোগ নেই।

তিনি মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী প্রত্যেক অফিসার ও ফোর্সকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

উক্ত ব্রিফিং প্যারেডে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)