ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত আরও ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ ● সময়ের সঙ্গে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে....যুক্তরাষ্ট্র ● মায়ের স্মৃতিচারণ করে সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় আবেগাপ্লুত....প্রধানমন্ত্রী ● শেখ মুজিবুরের কবরে বিএনপি নেতার পুষ্পস্তবক অর্পণের ছবি ভাইরাল ● আওয়ামীলীগের লকডাউন, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ● ধান ঘরে তোলার আগেই বৃষ্টির হানা,বিপাকে পীরগঞ্জের কৃষক ● নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ● আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১ ● রাঙ্গামাটি সাজেকে সেনাবাহিনীর সঙ্গে জনসংহতি সমিতির বন্দুকযুদ্ধ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছেন

মালয়েশিয়ায় একযোগে ৩৪ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ৫১৯ জন

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৫:৫৪ পিএম
আপডেট : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ০৬:০৪ পিএম
মালয়েশিয়ায় একযোগে ৩৪ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ৫১৯ জন

মালয়েশিয়া জুড়ে বিদেশি কর্মীদের বিরুদ্ধে বড় ধরনের সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।

৩৪টি কারখানায় একযোগে পরিচালিত এ অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫১৯ জন নাগরিককে আটক করা হয়েছে।

গত ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তিন দিন ধরে চলা এ অভিযানে মোট ১ হাজার ৭০২ জনের পরিচয় ও অভিবাসনসংক্রান্ত নথিপত্র যাচাই করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) জানিয়েছে, দেশজুড়ে পরিচালিত বিশেষ এ অভিযানে অংশ নেন ৫৬৯ জন অভিবাসন কর্মকর্তা।

তাঁদের পাশাপাশি বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।

আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, ভারত, চীন ও তাইওয়ানের নাগরিক রয়েছেন। তাঁদের বয়স ২২ থেকে ৫৬ বছরের মধ্যে।

অভিযানের উল্লেখযোগ্য ঘটনা ঘটে সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের মেরু এলাকায়।

সেখানে একটি পেরেক প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়ে ১৩১ জনের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হয়।

এ সময় ৭১ জন বিদেশি নাগরিককে আটক করেন অভিবাসন কর্মকর্তারা।

এ ছাড়া কারখানায় বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে তদন্তে সহায়তা পেতে স্থানীয় ৪২ জন নাগরিককে সাক্ষী হিসেবে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে।

এসব নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে বিদেশি কর্মীদের নিয়োগ ও কর্মসংস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসন এবং বিদেশি কর্মী নিয়োগে অনিয়ম বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের লক্ষ্য শুধু অবৈধ বিদেশি কর্মীদের আটক করা নয়; তাঁদের অবৈধভাবে নিয়োগ দেওয়া নিয়োগকর্তা, আশ্রয়দাতা এবং এ কাজে সহযোগিতাকারীদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিভাগটি আরও সতর্ক করে জানিয়েছে, বৈধ অনুমতি ছাড়া বিদেশি কর্মী নিয়োগ কিংবা অবৈধ অভিবাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)