ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত আরও ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ ● সময়ের সঙ্গে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে....যুক্তরাষ্ট্র ● মায়ের স্মৃতিচারণ করে সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় আবেগাপ্লুত....প্রধানমন্ত্রী ● শেখ মুজিবুরের কবরে বিএনপি নেতার পুষ্পস্তবক অর্পণের ছবি ভাইরাল ● আওয়ামীলীগের লকডাউন, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ● ধান ঘরে তোলার আগেই বৃষ্টির হানা,বিপাকে পীরগঞ্জের কৃষক ● নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ● আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১ ● রাঙ্গামাটি সাজেকে সেনাবাহিনীর সঙ্গে জনসংহতি সমিতির বন্দুকযুদ্ধ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে

১২ ডিসেম্বর ৩০ বছরের গঙ্গা চুক্তির মেয়াদ শেষ, নবায়ন প্রসঙ্গে ভারতের অস্পষ্টতা

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর,২০২৬, ১০:১৪ এ এম
১২ ডিসেম্বর ৩০ বছরের গঙ্গা চুক্তির মেয়াদ শেষ, নবায়ন প্রসঙ্গে ভারতের অস্পষ্টতা

আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তবে চুক্তিটি নবায়নের বিষয়ে এখনো নতুন কোনো আশার কথা বা স্পষ্ট ইঙ্গিত দেয়নি ভারত।

শুক্রবার (২০ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে চুক্তির ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়লেও আলোচনার অগ্রগতি কিংবা উচ্চপর্যায়ের কোনো উদ্যোগের বিষয়ে নতুন তথ্য জানাননি মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বরং আগের সংবাদ সম্মেলনগুলোতে দেওয়া বক্তব্যের অবস্থানেই অনড় থাকার কথা জানান তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য এবং মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের মতো স্পর্শকাতর বিষয়েও আগের মতোই অস্পষ্ট অবস্থান ও বক্তব্য বজায় রাখেন জয়সওয়াল।

'চুক্তি নবায়ন' আলোচনার নেই স্পষ্ট অগ্রগতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসা এবং নবায়নের বিরোধিতায় বিভিন্ন মহলের সরব অবস্থানের মধ্যে বাংলাদেশ ও ভারতের আলোচনায় কোনো অগ্রগতি হয়েছে কি না, সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করেন সাংবাদিকেরা।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, গঙ্গাসহ অভিন্ন নদী এবং পানিসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন (জেআরসি) একটি প্রতিষ্ঠিত কাঠামো হিসেবে কাজ করছে।

ভারতের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

জেআরসি বৈঠক নিয়ে নিশ্চিত তথ্য দিতে দেয়নি মুখপাত্র এদিকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাসহ ভারতীয় কর্মকর্তাদের উপস্থিতি এবং সম্ভাব্য যৌথ নদী কমিশনের বৈঠক নিয়েও সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে।

ওই বৈঠক থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, নাকি আলোচনা কেবল কারিগরি পর্যায়েই সীমাবদ্ধ থাকবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বৈঠকটি কারিগরি পর্যায়ের কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তার কাছে নতুন কোনো তথ্য নেই।

তবে বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী সময়ে জানাতে পারবেন বলে জানান তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)