Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন...প্রধানমন্ত্রী আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট হ্যাক,হ্যাকাররা লিখল ‘চুরি করে জিতেছে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ম্যাচের টিকিটের দাম কমলো ৫২ শতাংশ ‘পাকিস্তান ভাঙার ইচ্ছা শেখ মুজিবের ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি...স্পিকার ঢামেককে মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান...ডা. জুবাইদার দ্বিতীয় যমুনা সেতু সারিয়াকান্দি বগুড়া-মাদারগঞ্জ, জামালপুর রুটে দ্রুত বাস্তবায়ন করুন...ছালজার রহমান মস্তুল ফুট ওভার ব্রিজটি মস্তুল ডুমনি মোড়ে সরানো প্রয়োজন- ইমরান হোসেন ব্যাপারী ফ্রান্সকে আগেই হুঁশিয়ারি দিলেন...লামিন ইয়ামাল বিশ্বকাপ থেকে বিদায়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন...ভিনিসিয়ুস
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঢাবির উপ-উপাচার্যের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দিলেন...প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ০৪:০৬ এ এম
ঢাবির উপ-উপাচার্যের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দিলেন...প্রধানমন্ত্রী

পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

বৃহস্পতিবার (০৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে এই সম্মাননা তুলে দেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে অধ্যাপক ড. আবদুস সালামকে এ পদকে ভূষিত করা হয়। গত ৭ জুন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল।

রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে পরিবেশ, বায়ুদূষণ, অ্যাটমোস্ফেরিক সায়েন্স, জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ে গবেষণা করে আসছেন।

তার গবেষণার মাধ্যমে দেশের বায়ুদূষণের উৎস শনাক্তকরণ এবং বায়ুর মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তার গবেষণাকর্ম দেশ-বিদেশের স্বনামধন্য বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

এছাড়া তিনি ১৫০টিরও বেশি স্নাতকোত্তর ও গবেষণা থিসিস তত্ত্বাবধান করেছেন এবং পরিবেশবিষয়ক গবেষণায় নতুন প্রজন্মের গবেষক তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

 জাতীয় পরিবেশ পদক অর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সহকর্মীরা অধ্যাপক ড. আবদুস সালামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ, পরিবেশ শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি এবং গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর তিনজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ প্রদান করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)