ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী...অর্থমন্ত্রী একাডেমিক স্বাধীনতা অক্ষুন্ন রেখে গবেষণায় অর্থায়ন বৃদ্ধির আশ্বাস ইউজিসি...চেয়ারম্যান জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ৩ প্রতিষ্ঠানে পুরস্কার প্রদান করেন...তারেক রহমান বিশ্বকাপের রেফারি ঠিক করা হয় যেভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য...স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রেখেছে...এডিবি প্রধানমন্ত্রীর অনুশাসনে বগুড়ার উন্নয়ন, তুরস্কের সহায়তায় হবে ড্রোন কারখানা...মীর শাহে আলম চট্টগ্রাম অবৈধভাবে পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপন না করার আহ্বান...ভূমি প্রতিমন্ত্রীর তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি আর্জেন্টাইন রেফারিরা দায়িত্বে,অস্বস্তিতে এমবাপ্পে..?
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
মন্ত্রিপরিষদ বিভাগ

তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ১২:৪৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ১২:৫১ পিএম
তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাকে ভাগ করে ‘ফটিকছড়ি উত্তর’, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলাকে ভাগ করে ‘দক্ষিণ গফরগাঁও’ এবং কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে ‘বাঙ্গরা’ নামে নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বুধবার (০৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ নিকার-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন: ১. বাগানবাজার, ২. দাঁতমারা, ৩. নারায়ণহাট, ৪. ভজপুর, ৫. হারুয়ালছড়ি এবং ৬. সুয়াবিল-এর সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ উপজেলার বিভিন্ন অফিসের জন্য অফিস সেট-আপ অনুমোদন করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার আটটি ইউনিয়ন: ১. মশাখালী, ২. পাঁচবাগ, ৩. উস্থি, ৪. লংগাইর, ৫. পাইথল, ৬. দত্তের বাজার, ৭. নিগুয়ারী ও ৮. টাংগাব-এর সমন্বয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

এ উপজেলার বিভিন্ন অফিসের জন্য অফিস সেট-আপ অনুমোদন করা হয়েছে।

কুমিল্লার ‘বাঙ্গরা’ উপজেলা সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন: ১. শ্রীকাইল, ২. আকুবপুর, ৩. আন্দিকোট, ৪. পূর্বধৈইর (পূর্ব) ৫. পূর্বধৈইর (পশ্চিম), ৬. বাঙ্গরা (পূর্ব), ৭. বাঙ্গরা (পশ্চিম), ৮. চাপিতলা, ৯. রামচন্দ্রপুর (উত্তর) এবং ১০. টনকী-এর সমন্বয়ে বাঙ্গরা উপজেলা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ উপজেলার বিভিন্ন অফিসের জন্য অফিস সেট-আপও অনুমোদন করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)