Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ইচ্ছাকৃত পক্ষপাতের প্রমাণ নেই...ফিফা সভাপতি আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বলে মন্তব্য করলেন...নায়ক ওমর সানী এক কোটির বেশি শিক্ষার্থী পাবেন স্কুল ড্রেস-ব্যাগ...প্রধানমন্ত্রী সারাদেশে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকলের দায়ে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ সচেতন শিক্ষক সমাজের ৮ দফা দাবি আগামী ১০ আগস্ট ঢাকায় চিনিকল শ্রমিক ও আখচাষীদের সমাবেশ আলফালাক ও মাইশা প্রপার্টিজের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতারণার অভিযোগে যুক্তরাজ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলন টাইব্রেকে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি সুইজারল্যান্ড
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সারাদেশে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকলের দায়ে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী

এস এম মিজান

প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ১০:১২ পিএম
আপডেট : বুধবার, ৮ জুলাই,২০২৬, ১০:২১ পিএম
সারাদেশে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকলের দায়ে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী

সারা দেশে অনুষ্ঠিত এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট ৯৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার ০৮ জুলাই আজ আটটি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষায় বহিষ্কার হয়েছেন ৮০ জন। এছাড়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে আরও ১৫ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

তবে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে দিনের নির্ধারিত পরীক্ষা স্থগিত রাখা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৯ লাখ ৬ হাজার ৯২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৮ লাখ ৮৩ হাজার ১৮৮ জন।

অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ৭৩৫ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৬২ শতাংশ। অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুপস্থিতির হার ছিল ৬ দশমিক ৬৩ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩ দশমিক ৪৭ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি বহিষ্কার হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডে, যেখানে ২০ জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত হয়েছেন।

এছাড়া দিনাজপুর বোর্ডে ১৪ জন, বরিশাল ও ময়মনসিংহ বোর্ডে ১০ জন করে, ঢাকা বোর্ডে ৯ জন, যশোর বোর্ডে ৮ জন, রাজশাহী বোর্ডে ৭ জন এবং সিলেট বোর্ডে ২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১২ জন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)