ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

হয় দুটিই ফাউল, নতুবা একটিও ফাউল নয়...বিশেষজ্ঞদের মন্তব্য কক্সবাজার উখিয়ায় পাহাড়ধসে মাদ্রাসার ৬ ছাত্রী, এক শিক্ষিকাসহ ৮ নারীর মর্মান্তিক মৃত্যুতে আমেরিকার হামলায় ৮ সেনা নিহতের দাবি ইরানের কাঁচপুরে যাচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল,কাজ পেয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান আর্জেন্টিনা-মিশর ম্যাচে ইচ্ছাকৃত পক্ষপাতের প্রমাণ নেই...ফিফা সভাপতি আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বলে মন্তব্য করলেন...নায়ক ওমর সানী এক কোটির বেশি শিক্ষার্থী পাবেন স্কুল ড্রেস-ব্যাগ...প্রধানমন্ত্রী সারাদেশে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকলের দায়ে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ সচেতন শিক্ষক সমাজের ৮ দফা দাবি আগামী ১০ আগস্ট ঢাকায় চিনিকল শ্রমিক ও আখচাষীদের সমাবেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ফিফা বিশ্বকাপ ২০২৬

আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বলে মন্তব্য করলেন...নায়ক ওমর সানী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ১০:২৬ পিএম
আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বলে মন্তব্য করলেন...নায়ক ওমর সানী

ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচে রেফারিং ও ভিএআর সিদ্ধান্ত নিয়ে চলমান বিতর্কের মধ্যে আর্জেন্টিনা দলের কিছু সমর্থকের আচরণের সমালোচনা করেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানী।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, বিতর্কিত ম্যাচের পর যেভাবে কিছু সমর্থক উচ্ছ্বাস প্রকাশ করছেন, তা তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।

ভিডিও বার্তায় ওমর সানী জানান, তিনি দীর্ঘদিন ধরে ফুটবল অনুসরণ করেন এবং অভিনয়ে আসার আগে নিয়মিত ফুটবল খেলতেন।

বিশ্বকাপের বিভিন্ন আসর নিবিড়ভাবে অনুসরণ করার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

রেফারিং বিতর্ক প্রসঙ্গে তিনি দাবি করেন, ইরান ও মিশরের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে এবং বিষয়টি প্রশ্নের জন্ম দিয়েছে।

তার ভাষ্য, এ ধরনের ঘটনা ফুটবলের ভাবমূর্তির জন্য সুখকর নয়। নিজেকে ব্রাজিলের সমর্থক উল্লেখ করে ওমর সানী বলেন, দলের পরাজয় তিনি স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন, কারণ তার মতে সেদিন ব্রাজিল ভালো খেলতে পারেনি।

তবে আর্জেন্টিনার কিছু সমর্থকের উদযাপনের ধরন নিয়ে আপত্তি জানিয়ে তিনি বলেন, ‘ব্রাজিল হেরেছে, কারণ তারা ভালো খেলেনি।

কিন্তু আর্জেন্টিনার কিছু নির্লজ্জ ভক্ত যেভাবে উদযাপন করছে, সেটি আমার কাছে গ্রহণযোগ্য নয়।’

ভিডিওতে তিনি ফিফার ভূমিকাও সমালোচনা করেন। তার দাবি, এ ধরনের বিতর্ক অব্যাহত থাকলে ভবিষ্যতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটিকে আরও বেশি প্রশ্নের মুখে পড়তে হতে পারে।

তবে বক্তব্যের শেষদিকে ওমর সানী বলেন, তার মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত।

একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ব্যক্তিগতভাবে লিওনেল মেসিকে পছন্দ করলেও সেটি কোনো দলের সব সমর্থকের আচরণকে সমর্থন করার অর্থ নয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)