ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

হয় দুটিই ফাউল, নতুবা একটিও ফাউল নয়...বিশেষজ্ঞদের মন্তব্য কক্সবাজার উখিয়ায় পাহাড়ধসে মাদ্রাসার ৬ ছাত্রী, এক শিক্ষিকাসহ ৮ নারীর মর্মান্তিক মৃত্যুতে আমেরিকার হামলায় ৮ সেনা নিহতের দাবি ইরানের কাঁচপুরে যাচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল,কাজ পেয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান আর্জেন্টিনা-মিশর ম্যাচে ইচ্ছাকৃত পক্ষপাতের প্রমাণ নেই...ফিফা সভাপতি আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বলে মন্তব্য করলেন...নায়ক ওমর সানী এক কোটির বেশি শিক্ষার্থী পাবেন স্কুল ড্রেস-ব্যাগ...প্রধানমন্ত্রী সারাদেশে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকলের দায়ে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ সচেতন শিক্ষক সমাজের ৮ দফা দাবি আগামী ১০ আগস্ট ঢাকায় চিনিকল শ্রমিক ও আখচাষীদের সমাবেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আমেরিকার হামলায় ৮ সেনা নিহতের দাবি ইরানের

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ১১:৫৪ পিএম
আমেরিকার হামলায় ৮ সেনা নিহতের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় দক্ষিণ ইরানে বিমান ও নৌবাহিনীর আট সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

হামলার পর যুক্তরাষ্ট্রকে কঠোর জবাবের হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।

বুধবার (০৮ জুলাই) রাতে প্রকাশিত প্রতিবেদনে ইরনা জানায়, বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ব্যক্তিরা ইরানের বিমান ও নৌবাহিনীর সদস্য ছিলেন।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘দুঃসাহসিকতার’ উপযুক্ত জবাব দেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক ভেঙে দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

বেলায়েতির ভাষ্য, উপসাগরীয় অঞ্চল কোনো দেশের রাজনৈতিক জুয়া খেলার ক্ষেত্র নয়।

অতীতেও ইরান এমন পদক্ষেপের দ্রুত জবাব দিয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।

তিনি আরও বলেন, ইরান নীরব থাকবে না এবং দেশের প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। তবে ইরানের দাবি ও হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

একইভাবে হামলা ও হতাহতের বিষয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)