ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

হয় দুটিই ফাউল, নতুবা একটিও ফাউল নয়...বিশেষজ্ঞদের মন্তব্য কক্সবাজার উখিয়ায় পাহাড়ধসে মাদ্রাসার ৬ ছাত্রী, এক শিক্ষিকাসহ ৮ নারীর মর্মান্তিক মৃত্যুতে আমেরিকার হামলায় ৮ সেনা নিহতের দাবি ইরানের কাঁচপুরে যাচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল,কাজ পেয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান আর্জেন্টিনা-মিশর ম্যাচে ইচ্ছাকৃত পক্ষপাতের প্রমাণ নেই...ফিফা সভাপতি আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বলে মন্তব্য করলেন...নায়ক ওমর সানী এক কোটির বেশি শিক্ষার্থী পাবেন স্কুল ড্রেস-ব্যাগ...প্রধানমন্ত্রী সারাদেশে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকলের দায়ে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ সচেতন শিক্ষক সমাজের ৮ দফা দাবি আগামী ১০ আগস্ট ঢাকায় চিনিকল শ্রমিক ও আখচাষীদের সমাবেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে

এক কোটির বেশি শিক্ষার্থী পাবেন স্কুল ড্রেস-ব্যাগ...প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ৮ জুলাই,২০২৬, ১০:২০ পিএম
এক কোটির বেশি শিক্ষার্থী পাবেন স্কুল ড্রেস-ব্যাগ...প্রধানমন্ত্রী

দেশের সরকারি বিদ্যালয়ের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে শিক্ষা, কৃষি ও পুঁজিবাজার সংস্কারে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

বুধবার (০৮ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, দেশের ৬৫ হাজার সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে।

এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শিক্ষা খাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হলেও মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় অগ্রগতি হয়নি।

বর্তমান সরকার প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি ধাপে ধাপে তাদের বেতন বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে।

কৃষি খাত নিয়ে তিনি বলেন, কৃষিভিত্তিক বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে কৃষিকে আরও উৎপাদনশীল ও প্রতিযোগিতামূলক করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে।

এ পদক্ষেপ কৃষিপণ্যের নতুন বাজার সম্প্রসারণে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুঁজিবাজার প্রসঙ্গে তারেক রহমান বলেন, আগের সরকারের আমলে সংঘটিত অনিয়ম ও কারসাজির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে সরকারের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের ফলে দেশের পুঁজিবাজার ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় ফিরছে বলেও তিনি উল্লেখ করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)