Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ঢাকা সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল...স্বাস্থ্যমন্ত্রী ব্রাজিল ম্যাচের আগে নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ ভিনিসিয়ুস বনাম হালান্ড, কে এগিয়ে হেক্সা হার্টব্রেক,হালান্ডের জোড়া গোলে ষষ্ঠবারের মতো ব্রাজিলের স্বপ্নভঙ্গ নিখোঁজের ২০ দিন পর উদ্ধার হয়নি ইয়াসমিন আক্তার মুহাম্মদ ইয়ামিন আরাফাত চৌধূরীর দশম মৃত্যু বার্ষিকী আজ সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম...ছাত্রদল সভাপতি জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা...স্থানীয় সরকার মন্ত্রীর মতলব উত্তরে পরকীয়া প্রেমের কারনে অনিশ্চিত পাঁচ বছরের শিশুর জীবন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত...প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ৫ জুলাই,২০২৬, ০১:৩২ পিএম
পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত...প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন।

তিনি আজ ০৫ জুলাই সকালে ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।

তিনি বলেন, ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিটের পাশাপাশি একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটাকার্ডও প্রকাশ করা হয়েছে।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ০৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ প্রতিবছর বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে।

এ উদ্যোগের উদ্দেশ্য দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতি দেওয়া এবং দিবসটির গুরুত্ব জনসাধারণের কাছে তুলে ধরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)