Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা, দু’জনকে অস্ত্রের মুখে অপহরণ ঢাকা সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল...স্বাস্থ্যমন্ত্রী ব্রাজিল ম্যাচের আগে নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ ভিনিসিয়ুস বনাম হালান্ড, কে এগিয়ে হেক্সা হার্টব্রেক,হালান্ডের জোড়া গোলে ষষ্ঠবারের মতো ব্রাজিলের স্বপ্নভঙ্গ নিখোঁজের ২০ দিন পর উদ্ধার হয়নি ইয়াসমিন আক্তার মুহাম্মদ ইয়ামিন আরাফাত চৌধূরীর দশম মৃত্যু বার্ষিকী আজ সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম...ছাত্রদল সভাপতি জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা...স্থানীয় সরকার মন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবসায়ী ও জামাত ইসলামের মিছিল সমাবেশ

এস এম মিজান

প্রকাশ : রবিবার, ৫ জুলাই,২০২৬, ০৯:৩৩ পিএম
রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবসায়ী ও জামাত ইসলামের  মিছিল সমাবেশ

রাজধানী গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজ, দখলদা, সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ।

রোববার (০৫ জুলাই) দুপুরে চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী প্রতিরোধ কমিটির ব্যানারে গুলিস্তানে বিক্ষোভ মিছিলটি করা হয়।

বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এর আগে গতকাল জামায়াতে ইসলামীর মিছিলে বিএনপির স্থানীয় কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

এতে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে জামায়াতের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করছে।

জামায়াতের ঢাকা দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন বলেন, চাঁদাবাজরা বেশ কয়েকদিন ধরে জামাতের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছে।

এই চাঁদার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সেখানে কিছু সন্ত্রাসী হামলা চালায়।

এতে তিনজন গুরুতরসহ ২০ আহত হয়েছেন। জামায়াত সূত্র জানায়, বিএনপির কর্মীরা দীর্ঘদিন থেকে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে।

কিছুদিন ধরে তারা মার্কেট তালাবদ্ধ করে মার্কেটে নিয়ন্ত্রণ নিতে চায়। তখন সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে পাশে দাঁড়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা।

আজ স্থানীয় জামায়াত রাজধানীর ফুলবাড়িয়ায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল আহ্বান করে। সেখানে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হলে তারা অতর্কিত হামলা চালায়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)