Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা, দু’জনকে অস্ত্রের মুখে অপহরণ ঢাকা সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল...স্বাস্থ্যমন্ত্রী ব্রাজিল ম্যাচের আগে নিউইয়র্কে গোলাগুলিতে ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ ভিনিসিয়ুস বনাম হালান্ড, কে এগিয়ে হেক্সা হার্টব্রেক,হালান্ডের জোড়া গোলে ষষ্ঠবারের মতো ব্রাজিলের স্বপ্নভঙ্গ নিখোঁজের ২০ দিন পর উদ্ধার হয়নি ইয়াসমিন আক্তার মুহাম্মদ ইয়ামিন আরাফাত চৌধূরীর দশম মৃত্যু বার্ষিকী আজ সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম...ছাত্রদল সভাপতি জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা...স্থানীয় সরকার মন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় নাগরিক পার্টির

ঢাকা সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ১১:১৪ পিএম
ঢাকা সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন

ঢাকা সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সোমবার (০৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ঘটে।

তার দাবি, দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে। তিনি জানান, ঘটনার সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছেন বলে তিনি জানান। তবে আহতদের পরিচয় ও সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন এবং হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন।

উল্লেখ্য, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এর অংশ হিসেবে সাভারে পদযাত্রা ও সমাবেশের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)