Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন...প্রধানমন্ত্রী আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট হ্যাক,হ্যাকাররা লিখল ‘চুরি করে জিতেছে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ম্যাচের টিকিটের দাম কমলো ৫২ শতাংশ ‘পাকিস্তান ভাঙার ইচ্ছা শেখ মুজিবের ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি...স্পিকার ঢামেককে মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান...ডা. জুবাইদার দ্বিতীয় যমুনা সেতু সারিয়াকান্দি বগুড়া-মাদারগঞ্জ, জামালপুর রুটে দ্রুত বাস্তবায়ন করুন...ছালজার রহমান মস্তুল ফুট ওভার ব্রিজটি মস্তুল ডুমনি মোড়ে সরানো প্রয়োজন- ইমরান হোসেন ব্যাপারী ফ্রান্সকে আগেই হুঁশিয়ারি দিলেন...লামিন ইয়ামাল বিশ্বকাপ থেকে বিদায়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন...ভিনিসিয়ুস
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দ্বিতীয় যমুনা সেতু সারিয়াকান্দি বগুড়া-মাদারগঞ্জ, জামালপুর রুটে দ্রুত বাস্তবায়ন করুন...ছালজার রহমান

সাইফুল আলম সরকার, ঢাকা:

প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ০১:৫৪ পিএম
দ্বিতীয় যমুনা সেতু সারিয়াকান্দি বগুড়া-মাদারগঞ্জ, জামালপুর রুটে দ্রুত বাস্তবায়ন করুন...ছালজার রহমান

সারিয়াকান্দি বগুড়া - মাদারগঞ্জ, জামালপুর রুটে ২য় যমুনা সেতু বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করে ঢাকাস্থ সারিয়াকান্দি উপজেলা কল্যাণ সমিতিসহ বৃহত্তর বগুড়া সমিতি ও অন্যান্য সকল সামাজিক সংগঠন।

আজ শুক্রবার ১০ জুলাই রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বৈরী আবহাওয়ার মধ্যে এই মানববন্ধন করা হয়। এর আয়োজন করে বগুড়া সারিয়াকান্দি উপজেলা কল্যাণ সমিতি।

ঢাকাস্হ সারিয়াকান্দী উপজেলা কল্যাণ সমিতি সভাপতি সাইফুল ইসলাম মুকুল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ছালজার রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর গভার্নেস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের চেয়ারম্যান এবং ঢাকাস্থ সারিয়াকান্দি উপজেলা কল্যাণ সমিতির উপদেষ্টা কর্নেল (অব.) মো. জগলুল আহসান।

ঢাকাস্থ বৃহত্তর বগুড়ার বিভিন্ন সংগঠনের (সমিতি) নেতাকর্মীরা মানববন্ধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কর্নেল (অব.) মো. জগলুল আহসান বলেন, বগুড়ার উন্নয়ন, উত্তর ও পূর্বাঞ্চলের মানুষের স্বার্থে সারিয়াকান্দি- মাদারগঞ্জ রুটে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়ন জরুরি।

এই সেতু নির্মাণ হলে বৃহত্তর উত্তর ও পূর্বাঞ্চলের মানুষের উন্নয়ন এবং কর্মসংস্থান বাড়বে।

অপরদিকে, বৃহত্তর সিলেট, ময়মনসিংহসহ ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এবং ব্যাবসা বাণিজ্য আরও উন্নত হবে।

তিনি আরও বলেন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ এবং বাস্তবায়নের বিষয়ে এরইমধ্যে সংসদে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ নিয়ে জোরেশোরে চলছে এর সমীক্ষা।

এ অবস্থায় দ্রুত যোগাযোগে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ ও বাস্তবায়ন অতি জরুরি। সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদ সরকারের ১৭ বছর দুঃশাসনের শিকার হয়েছেন বৃহত্তর বগুড়াবাসী।

অবহেলিত এই অঞ্চলের উন্নয়নে সাধারণ মানুষের একমাত্র দাবি, সারিয়াকান্দি-মাদারগঞ্জ দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়ন।

তারা বলেন, রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের একমাত্র যোগাযোগ পথ হচ্ছে যমুনা সেতু। ঈদের সময় এই সেতুর দুই পাশে দীর্ঘ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

এ সময় চরম ভোগান্তির শিকার হন এই অঞ্চলের মানুষ। কোনো কারণে এই সেতু বন্ধ হলে উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এতে বিপাকে পড়বে সাধারণ মানুষেরা।

এজন্য বিকল্প হিসেবে সারিয়াকান্দি-মাদারগঞ্জ দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়ন প্রয়োজন।

মানববন্ধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাধারণত সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, ডা. মো. মামুনুর রশীদ, প্রকৌশলী রুহুল আমিন ফকির, আইনজীবী রবিউল হাসান রবি, ড. আহসান হাবিব রুবেল, মো. সাইফুল ইসলাম, আ ফ ম জিন্নাতুল ইসলাম, কৃষিবিদ আহমেদ আলী প্রমুখ।

বিশেষ ভুমিকা রাখেন, মোঃ ছালজার রহমান, সহ সভাপতি ও আজকের অনুষ্ঠানের উপকমিটির আহবায়ক সাবেক অতিরিক্ত সচিব জনাব সুশান্ত প্রাং, সাংগঠনিক সম্পাদক জনাব ইসাহাক আলী, সাধারণ সম্পাদক, বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা এর জনাব মোশাররফ হোসেন চৌধুরী এবং জনাব মোকাররম হোসেন, সভাপতি, কাহালু সমিতি, ঢাকা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)