Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন...প্রধানমন্ত্রী আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট হ্যাক,হ্যাকাররা লিখল ‘চুরি করে জিতেছে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ম্যাচের টিকিটের দাম কমলো ৫২ শতাংশ ‘পাকিস্তান ভাঙার ইচ্ছা শেখ মুজিবের ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি...স্পিকার ঢামেককে মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান...ডা. জুবাইদার দ্বিতীয় যমুনা সেতু সারিয়াকান্দি বগুড়া-মাদারগঞ্জ, জামালপুর রুটে দ্রুত বাস্তবায়ন করুন...ছালজার রহমান মস্তুল ফুট ওভার ব্রিজটি মস্তুল ডুমনি মোড়ে সরানো প্রয়োজন- ইমরান হোসেন ব্যাপারী ফ্রান্সকে আগেই হুঁশিয়ারি দিলেন...লামিন ইয়ামাল বিশ্বকাপ থেকে বিদায়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন...ভিনিসিয়ুস
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ফিফা বিশ্বকাপ দিস ২০২৬

বিশ্বকাপ থেকে বিদায়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন...ভিনিসিয়ুস

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শনিবার, ১১ জুলাই,২০২৬, ১০:৪৯ এ এম
বিশ্বকাপ থেকে বিদায়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন...ভিনিসিয়ুস

ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত শেষ ষোলোর বাধা পেরোতে পারেনি ব্রাজিল।

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা আরও দীর্ঘ হলো সেলেসাওদের।

এই হতাশাজনক বিদায়ের পর ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন দলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। শুরু থেকেই ইনজুরির কারণে বড় ধাক্কা খেয়েছিল ব্রাজিল।

বিশ্বকাপ শুরুর আগেই দল থেকে ছিটকে যান আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার রদ্রিগো ও এস্তেভাও। পরে টুর্নামেন্ট চলাকালে চোটে পড়েন রাফিনিয়া ও লুকাস পাকেতা।

ফলে দলের আক্রমণভাগের নেতৃত্ব অনেকটাই এসে পড়ে ভিনিসিয়ুসের ওপর। ব্যক্তিগত পারফরম্যান্সে অবশ্য হতাশ করেননি রিয়াল মাদ্রিদের এই তারকা।

পাঁচ ম্যাচে চার গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন তিনি। কিন্তু শেষ ষোলোর ম্যাচে আর্লিং হলান্ডের জোড়া গোলে নরওয়ের কাছে হার মেনে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় ব্রাজিলকে।

পরাজয়ের পর চার দিন নীরব থাকার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন ভিনিসিয়ুস।

ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, ‘বিশ্বকাপের আরেকটা হতাশার গল্প লেখার পর কী লিখব, তা আবারও ভাবছি। সবাইকে আমাকে সমর্থন করতে ও আমাদের স্বপ্নকে আগলে রাখতে দেখেছি।

তাই এখন চুপ করে থাকাটা অন্যায় হবে। তবে পুরো বিষয়টি ভেবে দেখার জন্য আমার কয়েকটা দিন দরকার ছিল।’ সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘জাতীয় দলের জার্সি পরা আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়।

আর বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমি জানি আমি কতটা প্রস্তুতি নিয়েছিলাম, কতটা মনোযোগী ছিলাম এবং আপনাদের ও আমার পরিবারের জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলাম।

আমি অনেক বেশি হতাশ। আরও অনেক দূর যাওয়ার মতো শক্তিশালী দল আমাদের ছিল, কিন্তু আমরা পারিনি। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আবারও দলকে বিশ্বসেরা বানানোর জন্য আমি লড়াই করে যাব।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)