Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন...প্রধানমন্ত্রী আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট হ্যাক,হ্যাকাররা লিখল ‘চুরি করে জিতেছে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ম্যাচের টিকিটের দাম কমলো ৫২ শতাংশ ‘পাকিস্তান ভাঙার ইচ্ছা শেখ মুজিবের ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি...স্পিকার ঢামেককে মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান...ডা. জুবাইদার দ্বিতীয় যমুনা সেতু সারিয়াকান্দি বগুড়া-মাদারগঞ্জ, জামালপুর রুটে দ্রুত বাস্তবায়ন করুন...ছালজার রহমান মস্তুল ফুট ওভার ব্রিজটি মস্তুল ডুমনি মোড়ে সরানো প্রয়োজন- ইমরান হোসেন ব্যাপারী ফ্রান্সকে আগেই হুঁশিয়ারি দিলেন...লামিন ইয়ামাল বিশ্বকাপ থেকে বিদায়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন...ভিনিসিয়ুস
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ফিফা বিশ্বকাপ ২০২৬

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট হ্যাক,হ্যাকাররা লিখল ‘চুরি করে জিতেছে

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শনিবার, ১১ জুলাই,২০২৬, ০৮:৩৪ পিএম
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট হ্যাক,হ্যাকাররা লিখল ‘চুরি করে জিতেছে

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় ৩-২ গোলের জয় ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবার গড়িয়েছে সাইবার জগতেও।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) একটি অফিসিয়াল অ্যাকাউন্ট হ্যাক করে সাংবাদিকদের কাছে বিতর্কিত ই-মেইল পাঠানোর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার ০৭ জুলাই  আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচের পর বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের কাছে পাঠানো কয়েকটি ই-মেইলে দাবি করা হয়, আর্জেন্টিনা ম্যাচটি ‘চুরি করে জিতেছে’ এবং এই জয় এসেছে ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের কারণে’।

একই সঙ্গে ওই বার্তাগুলোতে মিসরের ফুটবলারদের প্রশংসাও করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এএফএ জানায়, এসব ই-মেইল তাদের অনুমোদিত কোনো বার্তা নয়।

সংস্থাটির দাবি, তাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে এবং সেখান থেকেই ভুয়া বার্তাগুলো পাঠানো হয়েছে।

এএফএর বিবৃতিতে বলা হয়, তাদের একটি অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে কিছু অনাকাঙ্ক্ষিত ই-মেইল পাঠানো হয়েছে, যা কোনো কর্মকর্তা বা কর্মচারী তৈরি করেননি এবং এগুলোর কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদনও নেই।

এছাড়া সাধারণ মানুষ ও গণমাধ্যমকে সতর্ক করে সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো সন্দেহজনক ই-মেইল, লিংক বা ব্যক্তিগত তথ্য চাওয়ার যেকোনো অনুরোধ এড়িয়ে চলতে হবে।

পুরো ঘটনার তদন্ত চলছে এবং সাইবার নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

এদিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা কায়ে দাবি করেছে, এএফএর অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে, মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই সাইবার হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো স্বাধীন বা আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশ করা হয়নি। অন্যদিকে ম্যাচের রেফারিং নিয়েও বিতর্ক থামেনি।

মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে, ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার দল ম্যাচে আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়েছেন।

এ ঘটনায় তারা ফিফার কাছে সংশ্লিষ্ট ম্যাচ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

ম্যাচে ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল মিসর।

তবে শেষ ১১ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো ব্যবধান কমানোর পর লিওনেল মেসি সমতা ফেরান।

ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এই জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা আর্জেন্টিনা বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) সকাল ৭টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)