Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● দেশে ৪৫৯৯ খেলার মাঠ প্রস্তুতের উদ্যোগ... ক্রীড়া প্রতিমন্ত্রী ● ফতুল্লার ৯ নম্বর ওয়ার্ডবাসী; সংস্কারের আশ্বাসের তিন মাসেও হয়নি দৃশ্যমান অগ্রগতি ● পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ● জুলাই যোদ্ধাদের দায়মুক্তি, সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক ও গণভোট...স্বরাষ্ট্রমন্ত্রী ● সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে চীনের সহযোগিতার আগ্রহী ● ভারতীয় ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা ● দেশের সব হাসপাতালের জন্য জরুরি নির্দেশনা ● নাসরীন জাহান,চিকিৎসা সহায়তার আবেদন ● কেন রাশিয়াকে সহায়তা করতে প্রস্তুত থাকার ঘোষণা দিলেন ট্রাম্প....? ● সরকারী স্কুলে ফিডিং দুধ পান করে ১৯ শিক্ষার্থী গুরুতর ভাবে অসুস্থ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
সংবিধান সংশোধন সম্পর্কীত কমিটির

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি, সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক ও গণভোট...স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ১১:২৯ পিএম
জুলাই যোদ্ধাদের দায়মুক্তি, সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক ও গণভোট...স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও বাধ্যতামূলক গণভোটের বিধান পুনর্বহাল করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ।

একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক স্বীকৃতি নিশ্চিত করে রাজনৈতিক ও সাধারণ অংশগ্রহণকারীদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সুনির্দিষ্ট তফসিলে আইনি ও সাংবিধানিক সুরক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই নতুন সংবিধান সংশোধনী বিল সংসদে উত্থাপন করা হবে।

সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো যেভাবে নোট অব ডিসেন্টসহ স্বাক্ষর করেছে, ঠিক সেভাবেই তা বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।

একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং সাংবিধানিক সংশোধনীতে জনগণের সিদ্ধান্ত নিশ্চিত করতে বাধ্যতামূলক গণভোটের বিধান পুনর্বহাল করা হবে।

তিনি বলেন, ষষ্ঠ বৈঠকে ৬৩ জন প্রতিনিধি অংশ নেন। সময়ের সীমাবদ্ধতার কারণে জুলাই যোদ্ধাদের প্রতিনিধি হিসেবে শহীদদের মা-বাবা, ভাই এবং আহতদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়।

তারা জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্রের প্রাসঙ্গিক বিষয় সংবিধানের উপযুক্ত স্থানে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।

অনেকে এসব বিষয় সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করারও প্রস্তাব দেন। জুলাই যোদ্ধাদের আইনি ও সাংবিধানিক সুরক্ষার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধ্যাদেশের মাধ্যমে যে আইন করা হয়েছিল, তা বহাল রয়েছে।

তবে বিচারিক বাধ্যবাধকতা ও আইনি জটিলতা এড়াতে সংবিধানের তফসিলে সুনির্দিষ্ট জায়গা নির্ধারণ করে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে।

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং শেখ হাসিনাসহ তাঁর সহযোগীদের বিচারের গতি বাড়ানোর দাবি উঠেছে বলে জানান তিনি।

তদন্ত, প্রসিকিউশন ও অভিযোগ গঠনের মতো বিচারসহায়ক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার বিষয়ে সরকার আন্তরিক বলেও জানান তিনি।

গণভোটের বিধান ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে সালাউদ্দিন আহমদ বলেন, অতীতে যে গণভোটের কথা বলা হয়েছিল, তা ছিল আইনি গণভোট।

এবার সংবিধানে বাধ্যতামূলক গণভোটের বিধান রাখা হবে।

সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ ৮-এ উল্লিখিত মূলনীতি, অনুচ্ছেদ ৪৮, ৫৬ এবং তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার মতো মৌলিক বিষয়ে পরিবর্তন আনতে হলে সংশোধনীর পর রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে জনগণের রায়ের জন্য গণভোট আয়োজন করতে হবে।

তত্ত্বাবধায়ক সরকার কাঠামো প্রসঙ্গে তিনি বলেন, ১৯৯৬ বা ২০০৬ সালের কাঠামো হুবহু অনুসরণ করা হবে না।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এবং কী প্রক্রিয়ায় সরকার গঠিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

সরকার বর্তমানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, বিচারক, সাবেক বিচারপতি, সংবিধান বিশেষজ্ঞ ও শিক্ষাবিদদের মতামত নিচ্ছে।

রাষ্ট্রপতির কাছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব অর্পণের বিষয়টি অতীতে বিতর্কিত হওয়ায় তা বাদ দেওয়ার পক্ষে সরকারের অবস্থান রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজনৈতিক দলগুলোর বাইরে কেউ লংমার্চ বা অন্য কোনো কর্মসূচি পালন করলে সেটিকে তাদের গণতান্ত্রিক অধিকার হিসেবে দেখা হবে।

তবে চূড়ান্ত সাংবিধানিক সিদ্ধান্ত সংসদের আলোচনার মাধ্যমেই নেওয়া হবে বলে জানান সালাউদ্দিন আহমদ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)