Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● দেশে ৪৫৯৯ খেলার মাঠ প্রস্তুতের উদ্যোগ... ক্রীড়া প্রতিমন্ত্রী ● ফতুল্লার ৯ নম্বর ওয়ার্ডবাসী; সংস্কারের আশ্বাসের তিন মাসেও হয়নি দৃশ্যমান অগ্রগতি ● পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ● জুলাই যোদ্ধাদের দায়মুক্তি, সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক ও গণভোট...স্বরাষ্ট্রমন্ত্রী ● সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে চীনের সহযোগিতার আগ্রহী ● ভারতীয় ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা ● দেশের সব হাসপাতালের জন্য জরুরি নির্দেশনা ● নাসরীন জাহান,চিকিৎসা সহায়তার আবেদন ● কেন রাশিয়াকে সহায়তা করতে প্রস্তুত থাকার ঘোষণা দিলেন ট্রাম্প....? ● সরকারী স্কুলে ফিডিং দুধ পান করে ১৯ শিক্ষার্থী গুরুতর ভাবে অসুস্থ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নারায়ণগঞ্জ ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় জনতার ইটের আঘাতে ওসি আহত

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০২:১৭ পিএম
নারায়ণগঞ্জ ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় জনতার ইটের আঘাতে ওসি আহত

নারায়ণগঞ্জ ফতুল্লায় শিশু ধর্ষণের ঘটনায় জনতার ইটের আঘাতে ওসি আহত

নারায়ণগঞ্জ ফতুল্লার পঞ্চবটী চাঁদনী হাউজিং এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

তবে অভিযুক্তকে ঘটনাস্থল থেকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন।

রবিবার (০৪ অক্টোবর) রাত ৯ টার দিকে ফতুল্লা এনায়েতনগর ইউনিয়নের পঞ্চবটী চাঁদনী হাউজিং এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পরে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। অভিযুক্ত জাকির হোসেন বরিশালের বানারীপাড়া থানার গাবা গ্রামের কাদের হাওলাদারের ছেলে।

তিনি পরিবার নিয়ে চাঁদনী হাউজিং এলাকায় বসবাস করেন। পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি ও শিশুটির পরিবার একই বাড়ির পাশাপাশি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।

রবিবার রাত ৯ টার দিকে শিশুটিকে একা পেয়ে জাকির হোসেন তাকে একটি ফাঁকা কক্ষে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় শত শত নারী-পুরুষ অভিযুক্তের বাড়ির সামনে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকির হোসেন নিজেকে রক্ষায় ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে অবস্থান নেন।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ উত্তেজিত জনতাকে শান্ত করে অভিযুক্তকে ঘর থেকে বের করে থানায় নেওয়ার চেষ্টা করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থল থেকে বের হওয়ার সময় উত্তেজিত জনতার মধ্য থেকে পুলিশকে লক্ষ্য করে ইটের টুকরো ছোড়া হয়।

এ সময় একটি ইটের আঘাতে ওসি মাহাবুব আলমের মাথা ফেটে যায়। পরে পুলিশ সদস্যরা আহত ওসিকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যান।

অন্যদিকে, শিশু ধর্ষণের অভিযোগে জাকির হোসেনকে আটক করে ফতুল্লা মডেল থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)