Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● দেশে ৪৫৯৯ খেলার মাঠ প্রস্তুতের উদ্যোগ... ক্রীড়া প্রতিমন্ত্রী ● ফতুল্লার ৯ নম্বর ওয়ার্ডবাসী; সংস্কারের আশ্বাসের তিন মাসেও হয়নি দৃশ্যমান অগ্রগতি ● পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ● জুলাই যোদ্ধাদের দায়মুক্তি, সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক ও গণভোট...স্বরাষ্ট্রমন্ত্রী ● সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে চীনের সহযোগিতার আগ্রহী ● ভারতীয় ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা ● দেশের সব হাসপাতালের জন্য জরুরি নির্দেশনা ● নাসরীন জাহান,চিকিৎসা সহায়তার আবেদন ● কেন রাশিয়াকে সহায়তা করতে প্রস্তুত থাকার ঘোষণা দিলেন ট্রাম্প....? ● সরকারী স্কুলে ফিডিং দুধ পান করে ১৯ শিক্ষার্থী গুরুতর ভাবে অসুস্থ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ:ভারতের বিচারপতি

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : সোমবার, ৫ অক্টোবর,২০২৬, ০৬:১১ পিএম
লাখো মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা স্বেচ্ছাচারী পদক্ষেপ:ভারতের বিচারপতি

গণহারে নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার যেকোনো প্রক্রিয়াকে সমর্থন করা যায় না বলে মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া।

রোববার (০৪ অক্টোবর) হায়দরাবাদের নালসার আইন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করে। ‘

লক্ষ লক্ষ মানুষকে দ্বিতীয় শ্রেণির নাগরিক বানানো যায় না’:

বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া বলেন, কোনো প্রক্রিয়ার মাধ্যমে যদি লক্ষ লক্ষ ভারতীয়কে ভোটাধিকার থেকে বঞ্চিত করে নিজ দেশেই ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’-এ পরিণত করা হয়, তাহলে সেই প্রক্রিয়াকে স্বভাবতই স্বেচ্ছাচারী হিসেবে বিবেচনা করতে হবে।

এমন পদক্ষেপের পক্ষে কোনো ‘পালটা যুক্তি’ দেখিয়েও সেটিকে বৈধতা দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, ভারতের সংবিধানে এমন কোনো ধারণা নেই, যেখানে ভোটাধিকার থাকা এবং না-থাকার ভিত্তিতে নাগরিকদের দুই শ্রেণিতে ভাগ করা হবে।

তার ভাষ্য অনুযায়ী, ব্যাপকসংখ্যক নাগরিককে ভোটাধিকার থেকে বঞ্চিত করার কোনো প্রক্রিয়া সংবিধানের ১৪ ও ৩২৬ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

ভোটাধিকার নাগরিকত্বের সঙ্গে গভীরভাবে যুক্ত:

বিচারপতি ভূঁইয়া বলেন, নাগরিকের পরিচয় থেকে ভোটাধিকারকে আলাদা করে দেখা সম্ভব নয়। একই সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রেও ভোটাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি উল্লেখ করেন, ভারতের সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ে ভোটাধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া না হলেও সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

ভোটার তালিকায় কারও নাম অন্তর্ভুক্ত হওয়ার পর তিনি মারা যাওয়া ছাড়া অন্য কোনো কারণে নাম বাদ দিতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিস দেওয়া এবং নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ রাখা প্রয়োজন বলেও জানান তিনি।

কোটিপতি ও রিকশাচালকের ভোটের মূল্য সমান:

বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার মতে, সর্বজনীন ভোটাধিকারের মধ্যেই নাগরিকদের সমতার মূল প্রকাশ ঘটে।

একজন কোটিপতি ও একজন রিকশাচালকের ভোটের মূল্য একই—এই নীতিই ভোটাধিকারের অন্তর্নিহিত সমতার দিকটি তুলে ধরে।

তিনি বলেন, ভোটাধিকার নাগরিকত্বের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ভিত্তি হিসেবেও এর গুরুত্ব অপরিসীম। সূত্র: এবিপি নিউজ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)