Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● দেশে ৪৫৯৯ খেলার মাঠ প্রস্তুতের উদ্যোগ... ক্রীড়া প্রতিমন্ত্রী ● ফতুল্লার ৯ নম্বর ওয়ার্ডবাসী; সংস্কারের আশ্বাসের তিন মাসেও হয়নি দৃশ্যমান অগ্রগতি ● পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ● জুলাই যোদ্ধাদের দায়মুক্তি, সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক ও গণভোট...স্বরাষ্ট্রমন্ত্রী ● সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে চীনের সহযোগিতার আগ্রহী ● ভারতীয় ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা ● দেশের সব হাসপাতালের জন্য জরুরি নির্দেশনা ● নাসরীন জাহান,চিকিৎসা সহায়তার আবেদন ● কেন রাশিয়াকে সহায়তা করতে প্রস্তুত থাকার ঘোষণা দিলেন ট্রাম্প....? ● সরকারী স্কুলে ফিডিং দুধ পান করে ১৯ শিক্ষার্থী গুরুতর ভাবে অসুস্থ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভারতীয় ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ১০:৫৮ পিএম
ভারতীয় ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

বাংলাদেশি ভিসা আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময়সূচি ও নিয়মে নতুন নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)।

মঙ্গলবার (০৬ অক্টোবর) দেওয়া এ নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী দুই সপ্তাহের জন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট স্লট সাধারণত প্রতি বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হবে।

তবে স্লট খোলার বিষয়টি সংশ্লিষ্ট মিশন ও ভিসা বিভাগের প্রাপ্যতার ওপর নির্ভর করবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, স্লট থাকা সাপেক্ষে রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা যাবে।

তবে একই দিনের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে না। অফিস খোলার দিন বিবেচনায় আবেদনকারীরা কেবল পরবর্তী দুই সপ্তাহের মধ্যে থাকা তারিখগুলোর জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।

ভিসা প্রক্রিয়া সহজ করতে নির্ধারিত নিয়ম মেনে সময়মতো অ্যাপয়েন্টমেন্ট বুকিং সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে আইভ্যাক।

এদিকে অ্যাপয়েন্টমেন্টের নামে প্রতারণা থেকে আবেদনকারীদের সতর্ক করেছে ভারতীয় ভিসা কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু অসাধু দালাল ও এজেন্ট নিজেদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা বা প্রতিনিধি পরিচয় দিয়ে আবেদনকারীদের কাছ থেকে অর্থ আদায় করছে এবং নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ঢাকার হাইকমিশন কিংবা চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের সহকারী হাইকমিশনের কোনো কর্মকর্তা ব্যক্তিগত ফোন কল, সামাজিক যোগাযোগমাধ্যম বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্টের বিনিময়ে অর্থ দাবি করেন না।

বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ভারতীয় ভিসার জন্য হাইকমিশন বা সহকারী হাইকমিশনগুলো কোনো ফি গ্রহণ করে না।

আইভ্যাক নির্ধারিত ভিসা প্রসেসিং ফি ১ হাজার ৫০০ টাকা ছাড়া অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া বা দ্রুত স্লটের জন্য অতিরিক্ত অর্থ দেওয়ার প্রয়োজন নেই।

অ্যাপয়েন্টমেন্ট বা দ্রুত ভিসা দেওয়ার নামে অতিরিক্ত অর্থ দাবি করাকে প্রতারণামূলক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

আবেদনকারীদের ‘সরাসরি অ্যাক্সেস’ থাকার দাবি করা কোনো দালাল বা মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ধরনের সন্দেহজনক যোগাযোগের বিষয়ে ০১৩২৫০৮৯৯৭৫ নম্বরে দ্রুত জানাতে বলা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)