Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● দেশে ৪৫৯৯ খেলার মাঠ প্রস্তুতের উদ্যোগ... ক্রীড়া প্রতিমন্ত্রী ● ফতুল্লার ৯ নম্বর ওয়ার্ডবাসী; সংস্কারের আশ্বাসের তিন মাসেও হয়নি দৃশ্যমান অগ্রগতি ● পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ● জুলাই যোদ্ধাদের দায়মুক্তি, সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক ও গণভোট...স্বরাষ্ট্রমন্ত্রী ● সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে চীনের সহযোগিতার আগ্রহী ● ভারতীয় ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা ● দেশের সব হাসপাতালের জন্য জরুরি নির্দেশনা ● নাসরীন জাহান,চিকিৎসা সহায়তার আবেদন ● কেন রাশিয়াকে সহায়তা করতে প্রস্তুত থাকার ঘোষণা দিলেন ট্রাম্প....? ● সরকারী স্কুলে ফিডিং দুধ পান করে ১৯ শিক্ষার্থী গুরুতর ভাবে অসুস্থ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে চীনের সহযোগিতার আগ্রহী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ১১:২৬ পিএম
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে চীনের সহযোগিতার আগ্রহী

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে চীন।

মঙ্গলবার (০৬ অক্টোবর) পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাতে এ আগ্রহের কথা জানানো হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ পুলিশ ও চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, বিশেষ করে সাইবার অপরাধ মোকাবিলা, তথ্য বিনিময় এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে চীনা প্রতিনিধিদল সাইবার অপরাধসংক্রান্ত প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে।

এ ছাড়া টেলিকমভিত্তিক প্রতারণাসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ ও চীনের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে যৌথভাবে কাজ করার বিষয়ে মতবিনিময় হয়।

ভবিষ্যতে সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

প্রশিক্ষণ ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দীর্ঘমেয়াদি সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)