Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন ● চ্যানেলের চেয়ারম্যানের পরিচয় ঘিরে প্রশ্ন,একাধিক মামলা-জিডির অভিযোগ,তথ্য যাচাই চলছে ● আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে বাধা ● ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত ● ভারত পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে বড় পরিবর্তন, বাদ পড়ছে রবীন্দ্রনাথের কবিতা ● রাজধানী হাজারীবাগ ১০ তলা ভবন থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ ● ইমিগ্রেশন কর্মকর্তাদের সেবারমান অনেক উন্নত,বাংলাদেশে এর ব্যতিক্রম কেন, ● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর,২০২৬, ০৬:৪৩ পিএম
ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের একটি ছবি প্রকাশ করা হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেওয়া বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে তোলা ছবিটি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নিজেই।

শনিবার (০৩ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করেন তারেক রহমান।

এর আগে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এতে অংশ নেন।

নৈশভোজে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা উপস্থিত ছিলেন।

একই দিন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া নৈশভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর শুরু হয়ে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলে।

এরপর ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় অধিবেশনের সমাপনী পর্ব।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)