Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের দুই বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন ● চ্যানেলের চেয়ারম্যানের পরিচয় ঘিরে প্রশ্ন,একাধিক মামলা-জিডির অভিযোগ,তথ্য যাচাই চলছে ● আখতারুজ্জামানের রিমান্ড শুনানিতে সাংবাদিক প্রবেশে বাধা ● ইয়েমেনি বাহিনীর হামলায় ৭০০ হুথি যোদ্ধা নিহত ● ভারত পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে বড় পরিবর্তন, বাদ পড়ছে রবীন্দ্রনাথের কবিতা ● রাজধানী হাজারীবাগ ১০ তলা ভবন থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যার অভিযোগ ● ইমিগ্রেশন কর্মকর্তাদের সেবারমান অনেক উন্নত,বাংলাদেশে এর ব্যতিক্রম কেন, ● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
অটো ক্যানসেলের শিকার

আমিরাত প্রবাসীদের ৭ অক্টোবর ঢাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা

এস এম মিজান

প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর,২০২৬, ১১:৩৭ পিএম
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর,২০২৬, ১১:৪২ পিএম
আমিরাত প্রবাসীদের ৭ অক্টোবর ঢাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা

প্রবাসীদের বিভিন্ন দাবি নিয়ে আগামী ৭ অক্টোবর ২০২৬ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেমিট্যান্স যোদ্ধা ঐক্য পরিষদ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) পরিষদের ঘোষণায় বলা হয়েছে, ওইদিন সকাল ৯টায় মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে কর্মসূচি পালন করা হবে।

প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধাদের বিভিন্ন দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হবে।

ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে—সংযুক্ত আরব আমিরাত থেকে অটো ভিসা বাতিলের শিকার বাংলাদেশিদের পুনর্বাসনের ব্যবস্থা, পুনর্বাসন না হওয়া পর্যন্ত মাসিক ১৫ থেকে ২০ হাজার টাকা সাময়িক সুরক্ষা ভাতা, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে কর্মস্থলে ফেরার সুযোগ, দীর্ঘমেয়াদি প্রবাসীদের পেনশনের আওতায় আনা এবং সংসদে প্রবাসীদের জন্য একজন প্রতিনিধি রাখার দাবি।

এ ছাড়া প্রবাসীদের লাশ বিনামূল্যে বাংলাদেশে আনা, প্রবাসীদের সন্তানদের উচ্চশিক্ষা ও চাকরির ব্যবস্থা এবং দেশে ছুটিতে এসে চুরি-ছিনতাইয়ের শিকার প্রবাসীদের মালামাল উদ্ধারে দ্রুত আইনি ব্যবস্থা ও সরকারি সহায়তার দাবিও জানানো হয়েছে।

পরিষদের পক্ষ থেকে প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তারা কর্মসূচিটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে পালনের কথাও জানিয়েছে। তথ্যসূত্র: বাংলাদেশ রেমিট্যান্স যোদ্ধা ঐক্য পরিষদের প্রকাশিত কর্মসূচির ঘোষণা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)