ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা,আসামী দুই শতাধিক ● সিদ্ধিরগঞ্জে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে দুই দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল ● মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ,সাধারণের ব্যয় বৃদ্ধির ঝুঁকি বাংলাদেশ ব্যাংক ● রোগীদের ভাতে মিললো পোকা,ওষুধ রাখার জায়গায় ঘুমায় কুকুর-বিড়াল ● ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে....বিজিবি মহাপরিচালক ● ময়মনসিংহের হালুয়াঘাট থানায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন ● ৬ কোটি পোশাকের ২৫ কোটি ডলারের অর্ডার বাতিল করেছে বিদেশি গ্রাহক....বিজিএমইএ ● বাংলাদেশি নাগরিক সন্দেহে হিলিতে বাড়িঘর গুঁড়িয়ে দিলো ভারতীয় প্রশাসন ● যশোর বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি ● ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড ও সহায়ক বই ছাপা বন্ধের নির্দেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
সরকারি জমির দখল করে অবৈধভাবে বসবাসের

বাংলাদেশি নাগরিক সন্দেহে হিলিতে বাড়িঘর গুঁড়িয়ে দিলো ভারতীয় প্রশাসন

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ১১:৩০ পিএম
বাংলাদেশি নাগরিক সন্দেহে হিলিতে বাড়িঘর গুঁড়িয়ে দিলো ভারতীয় প্রশাসন

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত হওয়া পাঁচজনের বসতবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন।

সরকারি জমি দখল করে অবৈধভাবে বসবাসের অভিযোগে রোববার (২২ নভেম্বর) দুপুরে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

ভারতীয় সংবাদ মাধ্যম টিভি নাইন বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই পাঁচজন বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

পরে নিজেদের পরিচয় পরিবর্তন করে হিন্দু পরিচয়ে সেখানে বসবাস করছিলেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে সরকারি জমি দখল করে ঘরবাড়ি নির্মাণের অভিযোগও রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ নভেম্বর রাতে দক্ষিণ দিনাজপুরের ত্রিমোহিনী পাওয়ার হাউস এলাকায় একটি কালীপ্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এ ঘটনার তদন্তে নেমে পরদিন পাঁচজনকে আটক করে হিলি থানার পুলিশ।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। তাঁদের পরিচয় এবং কীভাবে ভারতে প্রবেশ করেছেন, তা খতিয়ে দেখতে গিয়ে বেশ কিছু তথ্য পাওয়া যায়।

পরে তাঁদের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়।

এদিকে সরকারি জমি দখলমুক্ত করার উদ্যোগের অংশ হিসেবে রোববার দুপুরে ওই পাঁচজনের বসতঘরগুলো ভেঙে ফেলা হয়।

উচ্ছেদ অভিযানের সময় পূর্ত দপ্তর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানকে কেন্দ্র করে এলাকায় মানুষের ভিড় জমে।

সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি দখলমুক্ত করতেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)