ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা,আসামী দুই শতাধিক ● সিদ্ধিরগঞ্জে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে দুই দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল ● মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ,সাধারণের ব্যয় বৃদ্ধির ঝুঁকি বাংলাদেশ ব্যাংক ● রোগীদের ভাতে মিললো পোকা,ওষুধ রাখার জায়গায় ঘুমায় কুকুর-বিড়াল ● ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে....বিজিবি মহাপরিচালক ● ময়মনসিংহের হালুয়াঘাট থানায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন ● ৬ কোটি পোশাকের ২৫ কোটি ডলারের অর্ডার বাতিল করেছে বিদেশি গ্রাহক....বিজিএমইএ ● বাংলাদেশি নাগরিক সন্দেহে হিলিতে বাড়িঘর গুঁড়িয়ে দিলো ভারতীয় প্রশাসন ● যশোর বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি ● ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড ও সহায়ক বই ছাপা বন্ধের নির্দেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ফরিদপুর জেনারেল হাসপাতাল অনিয়ম

রোগীদের ভাতে মিললো পোকা,ওষুধ রাখার জায়গায় ঘুমায় কুকুর-বিড়াল

নিজস্ব প্রতিবেদক,ফরিদপুর

প্রকাশ : রবিবার, ২২ নভেম্বর,২০২৬, ১১:৫০ পিএম
রোগীদের ভাতে মিললো পোকা,ওষুধ রাখার জায়গায় ঘুমায় কুকুর-বিড়াল

চিকিৎসাসেবা দিতে গিয়ে নানা ধরনের হয়রানি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফরিদপুর জেনারেল হাসপাতালে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের একটি দল এ অভিযান পরিচালনা করে।

এতে টিকিট কাউন্টারে অতিরিক্ত টাকা আদায়, চিকিৎসকদের অনুপস্থিতি, রোগীদের ব্যক্তিগত চেম্বারে পাঠানো, খাবার সরবরাহে অনিয়ম এবং ওষুধ সংরক্ষণের ক্ষেত্রে অব্যবস্থাপনার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

দুদক কর্মকর্তারা জানান, হাসপাতালের টিকিট কাউন্টারে নির্ধারিত ৫ টাকার বদলে ১০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ ছিল।

এ অভিযোগ যাচাই করতে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের উপস্থিতিতে কাউন্টারে থাকা টাকা গণনা করা হয়।

এতে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি অর্থ পাওয়া যায়, যা অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের সত্যতা নিশ্চিত করে।

এ ছাড়া দায়িত্বে থাকা অনেক চিকিৎসক নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত থাকেন না—এমন অভিযোগেরও আংশিক সত্যতা মিলেছে।

একই সঙ্গে ডেন্টাল ওয়ার্ডের ডেন্টাল সার্জন সহকারীসহ হাসপাতালের অন্যান্য স্থানে চিকিৎসার জন্য আসা রোগীদের ব্যক্তিগত চেম্বারে পাঠানোর প্রবণতার প্রমাণ পাওয়া গেছে বলে জানান দুদক কর্মকর্তারা।

অভিযানের সময় হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করে খাবারের মান ও সরবরাহে বড় ধরনের অনিয়মের চিত্র পাওয়া যায়।

ওই দিনের ডায়েট চার্ট অনুযায়ী, প্রত্যেক রোগীকে ২০০ গ্রাম করে পাঙ্গাস মাছ দেওয়ার কথা থাকলেও ওজন করে পাওয়া যায় মাত্র ৮০ গ্রাম।

চাল সরবরাহ ও রান্নার ক্ষেত্রেও অনিয়ম ধরা পড়ে। ৯৬ টাকা কেজি দরের মিনিকেট চাল সরবরাহ করার কথা থাকলেও বস্তায় পাওয়া যায় কাজল লতা চাল।

শুধু তা-ই নয়, ওই চাল এবং রান্না করা ভাতের মধ্যেও পোকা পাওয়া গেছে বলে জানান দুদক কর্মকর্তা।

এদিকে হাসপাতালের সামগ্রিক পরিবেশও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া গেছে।

বিশেষ করে মহিলা মেডিসিন ওয়ার্ডে ওষুধ রাখার জায়গাটি ছিল অপরিষ্কার।

অভিযান চলার সময় ওই স্থানে কুকুর বা বিড়ালকে শুয়ে থাকতেও দেখা যায়।

দুদক ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ জানান, অভিযানে পাওয়া অভিযোগের পাশাপাশি পরবর্তী সময়ে সংগ্রহ করা তথ্য-প্রমাণ ও প্রয়োজনীয় নথিপত্র বিশ্লেষণ করা হবে।

এরপর এ বিষয়ে একটি প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)