ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সোনারগাঁয়ে নাশকতার অভিযোগে পৃথক দুটি মামলা,আসামী দুই শতাধিক ● সিদ্ধিরগঞ্জে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে দুই দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল ● মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ,সাধারণের ব্যয় বৃদ্ধির ঝুঁকি বাংলাদেশ ব্যাংক ● রোগীদের ভাতে মিললো পোকা,ওষুধ রাখার জায়গায় ঘুমায় কুকুর-বিড়াল ● ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে....বিজিবি মহাপরিচালক ● ময়মনসিংহের হালুয়াঘাট থানায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন ● ৬ কোটি পোশাকের ২৫ কোটি ডলারের অর্ডার বাতিল করেছে বিদেশি গ্রাহক....বিজিএমইএ ● বাংলাদেশি নাগরিক সন্দেহে হিলিতে বাড়িঘর গুঁড়িয়ে দিলো ভারতীয় প্রশাসন ● যশোর বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি ● ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড ও সহায়ক বই ছাপা বন্ধের নির্দেশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিদ্ধিরগঞ্জে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে দুই দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ১২:১৯ এ এম
সিদ্ধিরগঞ্জে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে দুই দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী এবং সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় দুই দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ২২ নভেম্বর সিদ্ধিরগঞ্জের পারটেক্স পেপার মিলস-সংলগ্ন করিম সরদার বালুর মাঠে আটি কেন্দ্রীয় জামে মসজিদ ও মইনুল উলুম মাদ্রাসার যৌথ উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলের প্রথম দিনে প্রধান বক্তা হিসেবে ধর্মীয় বয়ান পেশ করেন আলহাজ্ব হযরত মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজী (নওমুসলিম), নলছিটি, ঝালকাঠি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি ও সাংবাদিক ফারুক হোসেন, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিটন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক কবির, মসজিদ কমিটির সদস্য জাকির হোসেন কন্ট্রাক্টর ও হাজী শহীদুল্লাহ, আটি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম লুৎফর রহমান, আজিবপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম জাকির হোসেন, আটি মসজিদের মুয়াজ্জিন আলমগীর হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বিরা।

অনুষ্ঠানে সৎসঙ্গ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধান বক্তা আলহাজ্ব হযরত মাওলানা ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা করা হয়।

পাশাপাশি হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, দ্বীনি শিক্ষা ও জীবনের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

একই সঙ্গে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

ধর্মীয় আলোচনা, ওয়াজ ও দোয়া-মোনাজাতে ধর্মপ্রাণ মুসল্লি এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থলে এক ভাবগম্ভীর ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)