এস এম মিজান
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার বিকেল ৪টা।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।
নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র এবং ১১ দলীয় জোটের পক্ষ থেকে একটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
পূরণ করা মনোনয়নপত্র বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে নির্বাচন ভবনে নির্বাচনী কর্তার কার্যালয়ে জমা দিতে হবে।
এর আগে গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন।
এরপর শূন্য পদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।