ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

অস্ট্রেলিয়া ডারউইন টেস্টে প্রথম দিনেই বাংলাদেশের দাপট খাগড়াছ‌ড়িতে গর্ভব‌তী নারী ও শিশুর স্বাস্থ্য প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ‌নি অনুষ্ঠা‌ন অনু‌ষ্ঠিত রাষ্ট্রপতি পদে একমাত্র বিএনপির প্রার্থী....মির্জা ফখরুল ইসলাম বায়তুল মোকাররমের নির্মান কাজ উদ্বোধন করছেন....প্রেসিডেন্ট আইয়ুব খান বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন...মির্জা ফখরুল নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে নিল স্ত্রী গ্রিন কার্ড-নাগরিকত্ব-আশ্রয়ের আবেদন অনলাইনে বাধ্যতামূলক করছে...যুক্তরাষ্ট্র দালাল ধরলে কেন কাজ দ্রুত হয়’...প্রশ্ন জাইমা রহমানের যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি,গ্রেফতার ৬ অভিযুক্ত রিমান্ডে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল

বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন...মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০২:৩০ পিএম
বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন...মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নিয়েছে তার দল।

বঙ্গভবনের এই পদের জন্য মনোনীত হওয়ার পরই দলটির মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এক জরুরি বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে ঐকমত্যে পৌঁছান জ্যেষ্ঠ নেতারা।

বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এসে এ খবরের আনুষ্ঠানিক সত্যতা স্বীকার করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, ‘রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় মির্জা ফখরুল দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।’

সকাল ৯টায় সচিবালয়ে শুরু হওয়া উক্ত উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী সভায় দলের শীর্ষ ও বয়োজ্যেষ্ঠ দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

নির্বাচনের প্রার্থী হিসেবে ফখরুলের নাম চূড়ান্ত করার মাধ্যমেই শেষ হয় দীর্ঘ আলোচনা।

ঘোষিত সময়সূচি অনুসারী, আগামী ২০ আগস্ট দেশের পরবর্তী রাষ্ট্রপতি বেছে নিতে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা।

নির্বাচন কমিশনের দেওয়া তফসিল অনুযায়ী, আজ বৃহস্পতিবারই চূড়ান্ত মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে।

প্রাপ্ত আবেদনপত্রগুলো আগামী ১৬ আগস্ট পরীক্ষা-নিরীক্ষা এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা।

ফখরুল ইসলাম আলমগীর পরবর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলে স্বাভাবিকভাবেই শূন্য হয়ে পড়ছে বিএনপির দ্বিতীয় শীর্ষ দলীয় পদটি।

এতে নতুন মহাসচিব হিসেবে কার ওপর আস্থা রাখছে বিএনপি—তা নিয়ে এখন থেকেই দলের রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন তৈরি হয়েছে।

বর্তমান প্রেক্ষাপটে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ কিংবা জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে এই পদে আনা হতে পারে বলে দলীয় সূত্রগুলো ধারণা করছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)