ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

অস্ট্রেলিয়া ডারউইন টেস্টে প্রথম দিনেই বাংলাদেশের দাপট খাগড়াছ‌ড়িতে গর্ভব‌তী নারী ও শিশুর স্বাস্থ্য প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ‌নি অনুষ্ঠা‌ন অনু‌ষ্ঠিত রাষ্ট্রপতি পদে একমাত্র বিএনপির প্রার্থী....মির্জা ফখরুল ইসলাম বায়তুল মোকাররমের নির্মান কাজ উদ্বোধন করছেন....প্রেসিডেন্ট আইয়ুব খান বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন...মির্জা ফখরুল নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে নিল স্ত্রী গ্রিন কার্ড-নাগরিকত্ব-আশ্রয়ের আবেদন অনলাইনে বাধ্যতামূলক করছে...যুক্তরাষ্ট্র দালাল ধরলে কেন কাজ দ্রুত হয়’...প্রশ্ন জাইমা রহমানের যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি,গ্রেফতার ৬ অভিযুক্ত রিমান্ডে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশের সকল শপিংমলে, সন্ধ্যা ৭টার মধ্যে আলোকসজ্জা ও ৮টায় বন্ধের নির্দেশ

এস এম মিজান

প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০৯:২৯ পিএম
বাংলাদেশের সকল শপিংমলে, সন্ধ্যা ৭টার মধ্যে আলোকসজ্জা ও ৮টায় বন্ধের নির্দেশ

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার।

একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা পুরোপুরি বন্ধ রাখতে বলা হয়েছে।

বুধবার (১২ আগষ্ট) বুধবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, ১২ আগস্ট থেকে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এর আগে গত ১১ জুন থেকে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত ছিল।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও একই সময়সীমা প্রযোজ্য হবে।

এসব অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

নির্দেশনায় দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)