ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

অস্ট্রেলিয়া ডারউইন টেস্টে প্রথম দিনেই বাংলাদেশের দাপট খাগড়াছ‌ড়িতে গর্ভব‌তী নারী ও শিশুর স্বাস্থ্য প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ‌নি অনুষ্ঠা‌ন অনু‌ষ্ঠিত রাষ্ট্রপতি পদে একমাত্র বিএনপির প্রার্থী....মির্জা ফখরুল ইসলাম বায়তুল মোকাররমের নির্মান কাজ উদ্বোধন করছেন....প্রেসিডেন্ট আইয়ুব খান বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন...মির্জা ফখরুল নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে নিল স্ত্রী গ্রিন কার্ড-নাগরিকত্ব-আশ্রয়ের আবেদন অনলাইনে বাধ্যতামূলক করছে...যুক্তরাষ্ট্র দালাল ধরলে কেন কাজ দ্রুত হয়’...প্রশ্ন জাইমা রহমানের যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি,গ্রেফতার ৬ অভিযুক্ত রিমান্ডে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ১১:১৫ পিএম
যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত

ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন প্রত্যাশার প্রতিপাদ্য বিষয় নিয়ে নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক যুব দিবস পালন করা হয়েছে।

১২ আগষ্ট সকালে জালকুড়িস্থ নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরে এ দিবসটির তাৎপর্য তুলে ধরে বৃক্ষ রোপন কর্মসূচী, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক হাসিনা মমতাজ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রেষ্ঠ যুব সংগঠক মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ যুব প্রশিক্ষন কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর রাজিয়া খাতুন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইসমাইল ভূঁইয়া, যুব উন্নয়নের সিনিয়র প্রশিক্ষক নূরুল আলম, মাতৃছায়া আঞ্জুমান সংস্থার সভাপতি মোজাম্মেল হোসেন লিটন ও নব তারণ্য উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ নূর আলম আকন্দ।

আর্ন্তজাতিক যুব দিবস উপলক্ষে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রশিক্ষণ, দক্ষতা, সৃজনশীলতা ও দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও নৈতিক সমাজ গঠনে তরুন সমাজকে আরো এগিয়ে আসতে আগামী দিনের নেতৃত্ব তৈরির লক্ষে বিশদ আলোচনা করা হয় এবং তরুনদের শক্তিকে ইতিবাচক কাজে লাগিয়ে বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে তরুন সমাজকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।

পরর্বতীতে জনসচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালি করে আলোচনা সভায় নারায়ণগঞ্জের প্রশিক্ষিত যুব সংগঠক ও আত্মকর্মীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। মূল অনুষ্ঠানের সাথে জেলার সফল ও শ্রেষ্ঠ সংগঠন মানব কল্যাণ পরিষদ সংহতি জানিয়ে সাংগঠনিক ব্যানারসহ বর্ণাঢ্য র‌্যালীতে অংশ নেয়।

দক্ষতা অর্জনে সফল আত্মকর্মী হিসেবে পুরুষ্কার লাভ করেন নারী উদ্যোক্তা নুসরাত হোসেন নিশু, মেকাপ আর্টিস্ট শারমিন আক্তার খাদিজা ও অগ্রগামী নারী জান্নাত আরা মুনমুন।

পরিশেষে যুবদের বেশী বেশী করে যুব প্রশিক্ষন ও সক্রিয়ভাবে সামাজিক এবং মানবিক কাজে অগ্রসর হওয়ার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)