Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের প্রথম বৈঠক আজ সিরিয়ার অবস্থিত দুই রুশ সামরিক ঘাঁটি নিয়ে নতুন সমঝোতা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
সচিবালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে

প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের প্রথম বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ১১:২৪ এ এম
প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের প্রথম বৈঠক আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠককে সামনে রেখে গতকাল রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী।

অমীমাংসিত ইস্যুতে গুরুত্ব:

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ, সীমান্ত হত্যা, নদীর পানির ন্যায্য হিস্যা এবং পুশ ইনের মতো দীর্ঘদিনের অমীমাংসিত ও সংবেদনশীল ইস্যুর প্রেক্ষাপটে তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্য বহন করছে।

সম্পর্কের নতুন সমীকরণের ইঙ্গিত:

মূলত এই সাক্ষাতের মধ্য দিয়েই বাংলাদেশ ও ভারতের আগামী দিনের দ্বিপক্ষীয় সম্পর্কের সমীকরণ কিছুটা স্পষ্ট হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একই সঙ্গে আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফরের বিষয়ে সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

পরিচয়পত্র পেশ:

গত ২৫ জুন তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

এর আগে ১২ জুন ঢাকায় হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)