Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আপা যে পথে হেঁটেছেন, এখন আপনারাও সেই পথে হাঁটছেন...জামায়েত ইসলাম আমির প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় হাইকমিশনার বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুনর্বাসন করেছিল স্বৈরশাসক খুনি জিয়া জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল জুলাই আন্দোলনে ৫৯ বিশ্ববিদ্যালয়ে থ্রিজি-ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশ ছিল
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
শিক্ষা মন্ত্রণালয় সম্মেলন কক্ষে

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবারের পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ

এস এম মিজান, নূরুল আজিজ চৌধুরী

প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ১০:৪৪ এ এম
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবারের পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ

মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষায় প্রায় ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। যা গত বছরের পাসের হারের তুলনায় প্রায় দুই শতাংশ বেশি।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেন।

সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষার ফল লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। সে হিসাবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা ছিল।

জানা যায়, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন।

তাদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩১৮, মাদ্রাসা বোর্ডে (দাখিল) ৩ লাখ ৩ হাজার ২৮৬ এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। একইসঙ্গে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। এ ছাড়া শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)