Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন...প্রধানমন্ত্রী আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট হ্যাক,হ্যাকাররা লিখল ‘চুরি করে জিতেছে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ম্যাচের টিকিটের দাম কমলো ৫২ শতাংশ ‘পাকিস্তান ভাঙার ইচ্ছা শেখ মুজিবের ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি...স্পিকার ঢামেককে মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান...ডা. জুবাইদার দ্বিতীয় যমুনা সেতু সারিয়াকান্দি বগুড়া-মাদারগঞ্জ, জামালপুর রুটে দ্রুত বাস্তবায়ন করুন...ছালজার রহমান মস্তুল ফুট ওভার ব্রিজটি মস্তুল ডুমনি মোড়ে সরানো প্রয়োজন- ইমরান হোসেন ব্যাপারী ফ্রান্সকে আগেই হুঁশিয়ারি দিলেন...লামিন ইয়ামাল বিশ্বকাপ থেকে বিদায়ের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন...ভিনিসিয়ুস
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপ ফাইনালে উঠলেই নিষেধাজ্ঞার শঙ্কায়...লিওনো মেসি

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই,২০২৬, ০২:৪৬ পিএম
বিশ্বকাপ ফাইনালে উঠলেই নিষেধাজ্ঞার শঙ্কায়...লিওনো মেসি

এবার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন লিওনেল মেসি।

তবে দলটি ফাইনালে উঠলে আন্তর্জাতিক মঞ্চের সাফল্যের পরই ক্লাব ফুটবলে এক ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ২৯ জুলাই।

আর্জেন্টিনা ফাইনালে খেললে পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ার কারণে মেসির ওই ম্যাচে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়তে পারে।

এমএলএসের নিয়ম অনুযায়ী, উপযুক্ত বা অনুমোদিত চিকিৎসাজনিত কারণ ছাড়া কোনো খেলোয়াড় অল-স্টার ম্যাচে অংশ না নিলে তাকে পরবর্তী এমএলএস ম্যাচে স্বয়ংক্রিয় ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়।

একই কারণে গত বছরও অল-স্টার ম্যাচে না খেলায় মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল এমএলএস কর্তৃপক্ষ।

চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন মেসি। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৮ গোল করে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন তিনি।

শেষ আটে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। আর্জেন্টিনা ফাইনালে পৌঁছালে এমএলএস অল-স্টার ম্যাচে তার অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হতে পারে। তথ্যসূত্র: বোলাভিপ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)