ঢাকা, বাংলাদেশ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নারায়ণগঞ্জ পুলিশ সুপারের বিশেষ অভিযান,জেলায় ২৪ ঘণ্টায় ১২২ জন গ্রেফতার রাজধানীতে দুই দিনে ৩ হাজারের বেশি ট্রাফিক মামলা দায়ের গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে"....হাসনাত কাইয়ূম আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও ‘জনতার বাজার–১’ বন্ধ করে দেওয়ার ঘটনা দুঃখজনক কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে....প্রধানমন্ত্রী শ্রমিকের মর্যাদা, অধিকার ও ন্যায্য মজুরি নাগরিক অধিকারের অংশ....সমাজকল্যাণ মন্ত্রী সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে ইসমাই হোসেন লাশ উদ্ধার করেছে পুলিশ রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি....শফিকুর রহমান মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নারায়ণগঞ্জ পুলিশ সুপারের বিশেষ অভিযান,জেলায় ২৪ ঘণ্টায় ১২২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০২:৪৩ পিএম
আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০২:৫৬ পিএম
নারায়ণগঞ্জ পুলিশ সুপারের বিশেষ অভিযান,জেলায় ২৪ ঘণ্টায় ১২২  জন গ্রেফতার

নারায়ণগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা থেকে  ১২২ জন গ্রেফতার করেছে পুলিশ। 

 

জন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় জেলার ৭টি থানা থেকে ১২২ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে শুক্রবার জেলার প্রতিটি থানায় মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এ অভিযান শুরু হয়।

জেলা পুলিশ সূত্র জানায়, এ অভিযান চলমান থাকবে। পুলিশ সুপারের নির্দেশনায় ৭ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১ জন সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে ৭ থানার অফিসার ইনচার্জ ও অফিসার-ফোর্সদের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে একদিনে সর্বমোট ১২২ জনকে গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, কিশোর গ্যাংয়ের সদস্য ও ছিনতাইকারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রবিবার ০৬ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এ বিষয়ে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জকে নিরাপদ ও অপরাধ মুক্ত রাখতে জেলা পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

শুধু গ্রেপ্তার নয়, অপরাধের পেছনের নেটওয়ার্কও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।শান্তিপূর্ণ ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়তে জনগণের সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানাচ্ছি।

সব সময় জনগণের পাশে আছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

দায়িত্ব গ্রহণের পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ সুপারের এ ধরনের কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, সচেতন মহল ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)