ঢাকা, বাংলাদেশ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন...ডোনাল ট্রাম্প লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে...নাহিদ ইসলাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে শ্যামপুর-কদমতলীতে বিক্ষোভ এলাকাবাসীর প্রাপ্তবয়স্ক আসামিকে শিশু দেখিয়ে জামিন, তিনজনের বিরুদ্ধে মামলা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকার ছয় দেশে নিহত ৮০ জনের বেশি নারায়ণগঞ্জে ডিজিএফআই পরিচয়ে অপহরণ, পাজেরো থেকে সিএনজি চালক উদ্ধার বর্নাঢ্য আয়োজনে “পারি সদস্য সম্মেলন'২৬" অনুষ্ঠিত রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি সরকার উৎখাতের কোনো আন্দোলন আমরা করছি না...মিয়া গোলাম পরওয়ার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নারায়ণগঞ্জে ডিজিএফআই পরিচয়ে অপহরণ, পাজেরো থেকে সিএনজি চালক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : শুক্রবার, ৪ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৪৫ পিএম
নারায়ণগঞ্জে ডিজিএফআই পরিচয়ে অপহরণ, পাজেরো থেকে সিএনজি চালক উদ্ধার

নারায়ণগঞ্জ ফতুল্লায় ডিজিএফআই সদস্য পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ, মারধর ও দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় একটি পাজেরো গাড়ি থেকে আহত অবস্থায় ওই সিএনজি চালককে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আলাউদ্দিন (৩৮) নামের ওই সিএনজি চালক সাইনবোর্ড সিএনজি স্ট্যান্ডে অবস্থান করছিলেন।

এ সময় একটি পুরোনো পাজেরো গাড়িতে কয়েকজন ব্যক্তি এসে নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দেন। তাদের হাতে হ্যান্ডকাফ, ওয়াকিটকি ও লাঠি ছিল।

একপর্যায়ে তারা আলাউদ্দিনকে সিএনজি থেকে নামতে বলেন। এতে তিনি রাজি না হলে অভিযুক্তরা লাঠি দিয়ে সিএনজির সামনের গ্লাস ভেঙে তাকে জোর করে পাজেরো গাড়িতে তুলে নেন বলে অভিযোগ।

পরে বিভিন্ন স্থানে ঘোরানোর সময় তাকে মারধর করে মৃত্যুর ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়।ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানার টহল পুলিশ অভিযান শুরু করে।

পরে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইঘর এলাকায় জেলা পাসপোর্ট অফিসের পাশে মৌচাকগামী ফিডার রোডের মাথায় পাজেরো গাড়িটি আটক করা হয়।

এ সময় গাড়িতে থাকা মাহাবুব আলম রায়হান (৩৬), সাদ্দাম কাজী (৩৫) ও নাসির (৩৬)কে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে গাড়ির ভেতর থেকে আহত অবস্থায় আলাউদ্দিনকে উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় জড়িত আরও একজন অজ্ঞাতনামা ব্যক্তি পালিয়ে যায়।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, ডিজিএফআই ইন্সপেক্টর পরিচয়ের একটি ভিজিটিং কার্ড, একটি ভিভো মোবাইল ফোন, একটি পাজেরো জিপ গাড়ি ও একটি লাঠি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় ৪ সেপ্টেম্বর মামলা নম্বর-১৪ দায়ের করা হয়েছে।

মামলায় দণ্ডবিধির ১৭০, ১৭১, ৩৬৫, ৩৮৫ ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)