ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ● বিতর্কিত বক্তব্যের জন্য দেশবাসীর কাছে হুইপ নিজানের ক্ষমা প্রার্থনা ● সাবেক সাংসদ মরহুম সালাহউদ্দিন আহামেদের আত্বার মাগফেরাত ও কুলখানি অনুষ্ঠিত ● সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি....পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● দুই মন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির গণবিক্ষোভ ঘোষণা ● ফ্রান্সে আবারও বিক্ষোভের শঙ্কা,অতিরিক্ত ৭০ হাজার পুলিশ মোতায়েন ● তথ্য চেয়ে সরকারের চিঠি, জবাব নেই সৌদির আরব ● পিমেক্স'র ক্রিপ্ট কারেন্সির মাধ্যমে শত কোটি টাকা মানি লন্ডারিং, নেপথ্যে জিয়া-প্রিন্স-রাকেশ ● সনাতন ধর্মাবলম্বীদের ভোট চাইলেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন ● ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দল ঘোষণা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ

রাজধানীতে দুই দিনে ৩ হাজারের বেশি ট্রাফিক মামলা দায়ের

এস এম মিজান ও আতিকুর রহমান

প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০৯:২৬ এ এম
রাজধানীতে দুই দিনে ৩ হাজারের বেশি ট্রাফিক মামলা দায়ের

রাজধানীর সড়কে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে দুই দিনে ৩ হাজার ২০৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

শনিবার (০৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় রমনা বিভাগে ২১৫টি, লালবাগে ২২৮টি, মতিঝিলে ৫১২টি এবং ওয়ারী বিভাগে ৪৪৫টি মামলা করা হয়েছে।

এ ছাড়া তেজগাঁও ট্রাফিক বিভাগে ২৪৪টি, মিরপুরে ৬৬৯টি, উত্তরা বিভাগে ৬২০টি এবং গুলশান বিভাগে ২৭৩টি মামলা হয়েছে।

অভিযানের সময় আইন লঙ্ঘনকারী ৮৭৮টি গাড়ি ডাম্পিং করা হয়। পাশাপাশি ৫০১টি গাড়ি রেকার করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)