ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি....পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● দুই মন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এনসিপির গণবিক্ষোভ ঘোষণা ● ফ্রান্সে আবারও বিক্ষোভের শঙ্কা,অতিরিক্ত ৭০ হাজার পুলিশ মোতায়েন ● তথ্য চেয়ে সরকারের চিঠি, জবাব নেই সৌদির আরব ● পিমেক্স'র ক্রিপ্ট কারেন্সির মাধ্যমে শত কোটি টাকা মানি লন্ডারিং, নেপথ্যে জিয়া-প্রিন্স-রাকেশ ● সনাতন ধর্মাবলম্বীদের ভোট চাইলেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন ● ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দল ঘোষণা ● ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ যুবক ● ২০২৬ সালের এইচ এস সি ফলপ্রকাশে ভূয়া বিজ্ঞপ্তি দাবি--আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক ● রাজনীতিতে নতুন জোট, এক হলো সাত ইসলামী দল,
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাজনীতিতে নতুন জোট, এক হলো সাত ইসলামী দল,

এস এম মিজান ও নূরুল আজিজ চৌধুরী

প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ১১:১৪ এ এম
রাজনীতিতে নতুন জোট, এক হলো সাত ইসলামী দল,

সাতটি ইসলামী দল নিয়ে গঠন করা হয়েছে ‘সমমনা ইসলামী জোট’।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলূম মাদরাসায় দলগুলোর প্রতিনিধিদের বৈঠক শেষে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জোটে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান জানান, ‘সমমনা ইসলামী দল’ প্লাটফর্মে ৭টি ইসলামী দল একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে।

এর মধ্যে যে সব দল অন্য জোটে আছে, তারা সেই জোট ছেড়ে সমমনা ইসলামী দল রাজনৈতিক প্লাটফর্মে আসার ব্যাপারে একমত হয়েছে।

সাজিদুর রহমান আরও বলেন, হেফাজতে ইসলাম দেশ, জাতি ও ইসলামের স্বার্থে সমমনা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে ভূমিকা রাখছে।

তবে নিজেদের নির্দলীয় ভূমিকা অব্যাহত থাকবে।বৈঠকে ৫ ডিসেম্বর নীতিমালা গ্রহণের কথা জানান দলগুলোর নেতারা।

তবে কোনো ধরনের শর্ত বহাল চাপিয়ে দিলে জোট ছাড়বেন বলেও জানান বেশ কয়েকটি দলের শীর্ষ নেতারা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)