ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সনাতন ধর্মাবলম্বীদের ভোট চাইলেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন ● ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দল ঘোষণা ● ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ যুবক ● ২০২৬ সালের এইচ এস সি ফলপ্রকাশে ভূয়া বিজ্ঞপ্তি দাবি--আন্ত শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক ● রাজনীতিতে নতুন জোট, এক হলো সাত ইসলামী দল, ● সারাদেশে ডেঙ্গুর তাণ্ডব অব্যাহত রয়েছে,২২ দিনে ১২৩ জনের মৃত্যু শত শত আক্রান্ত ● ইমক্যাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজীকরণের আশ্বাস....ভারতীয় হাইকমিশনার ● বান্দরবানে হোটেল-মোটেলের ৭০-৮০ শতাংশ আগাম বুকিং ● আগামী ৩০ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না....অমিত শাহ ● নারায়ণগঞ্জ খাদ্যগুদাম থেকে পাঁচ দিন ধরে সরকারি খাদ্য সরবরাহ বন্ধ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন

সনাতন ধর্মাবলম্বীদের ভোট চাইলেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন

নিজস্ব প্রতিবেদক,ঠাকুরগাঁও

প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০২:৪৪ পিএম
সনাতন ধর্মাবলম্বীদের ভোট চাইলেন বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের গেদা পাড়ায় প্রচারণাকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বক্তব্য দেন এবং তাঁদের ভোট প্রার্থনা করেন।

প্রচারণাকালে মির্জা ফয়সল আমিন বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় গুণ—যাকে বুক দেখায়, তাকে পিঠ দেখায় না।”

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, “আপনারা আপনাদের ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করুন।

আমি আপনাদের সব দাবি পূরণ করব।” আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচনকে ঘিরে প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী প্রচারণা চলবে ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

পরবর্তী সময়ে আসনটি শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচনের আয়োজন করা হচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)