ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের ● নারায়ণগঞ্জ ফতুল্লায় শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ ● যুক্তরাষ্ট্রে মন্দিরে হামলার পরিকল্পনা, ১৯ বছরের তরুণ গ্রেপ্তার ● ধর্মঘটের মুখে উত্তরার ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ● বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে কমিটি ● উত্তরা ৭ কোটি ৫০ লাখ টাকার জীবনরক্ষাকারী ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪ ● আইএমএফের শর্ত পূরণ করে ঋণ নিতে হবে....অর্থমন্ত্রী ● উত্তরায় দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের সড়ক অবরোধ ● সব স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত ● আগুন নিয়ন্ত্রনের পর গাজীপুরের সেই ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
রাস্তা বন্ধ করে ৭৫ লাখ টাকা চাঁদা দাবি

নারায়ণগঞ্জ ফতুল্লায় শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ

সাইফুল আলম সরকার, ঢাকা:

প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর,২০২৬, ০৭:৩৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর,২০২৬, ০৭:৩৮ পিএম
নারায়ণগঞ্জ  ফতুল্লায় শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ

রাস্তা বন্ধ করে দেওয়ায় উৎপাদন বন্ধ, শতাধিক শ্রমিকের কর্মসংস্থান ও রপ্তানি কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়া সহ গুরুতর অভিযোগ তুলেছেন নারায়ণগঞ্জ ফতুল্লার পি.আই. ওশান টেক্সের মালিক মো. তৈয়ব মিয়া।

যার মূল কারন ৭৫ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি।

এ পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিসহ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আজ বুধবার ১৪ অক্টোবর ২০২৬ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী তৈয়ব মিয়া এসব অভিযোগ তুলে ধরেন।

তিনি জানান, ফতুল্লার ধাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাটি প্রায় চার বছর ধরে ১০ ফুট প্রশস্ত একটি এজমালি রাস্তা ব্যবহার করে পরিচালিত হয়ে আসছিল।

তাঁর অভিযোগ, ২০২৬ সালের মার্চে এইচ এ এম মাহমুদুর রহমান নামের এক ব্যক্তি জমির মালিকানা দাবি করে তাঁর কাছে ৭৫ লাখ টাকা চাঁদা চান।

টাকা দিতে অস্বীকৃতি জানালে কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

তৈয়ব মিয়ার অভিযোগ, পরবর্তী সময়ে কারখানায় হামলা চালিয়ে শ্রমিক-কর্মকর্তাদের বের করে দেওয়া হয়।

রাস্তার ওপর দেয়াল নির্মাণ এবং ময়লা-আবর্জনা ও বয়লারের বর্জ্য ফেলে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

পাশাপাশি তাঁকে হয়রানি করতে একাধিক মামলা দায়ের ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, উৎপাদন বন্ধ থাকায় বিদেশি ক্রেতাদের অর্ডার ও রপ্তানি চুক্তি বাতিল হয়েছে।

প্রতিদিন আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যাংকঋণ পরিশোধেও সমস্যা তৈরি হচ্ছে।

তৈয়ব মিয়া জানান, এ ঘটনায় ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং রাস্তার অধিকার প্রতিষ্ঠায় আদালতে মামলা করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি জমির দলিল যাচাই করে রাস্তা খুলে দেওয়া, চাঁদা দাবির অভিযোগ তদন্ত, কারখানা ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপিসহ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপের দাবি জানান তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)