ঢাকা, বাংলাদেশ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নারায়ণগঞ্জ পুলিশ সুপারের বিশেষ অভিযান,জেলায় ২৪ ঘণ্টায় ১২২ জন গ্রেফতার রাজধানীতে দুই দিনে ৩ হাজারের বেশি ট্রাফিক মামলা দায়ের গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে"....হাসনাত কাইয়ূম আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও ‘জনতার বাজার–১’ বন্ধ করে দেওয়ার ঘটনা দুঃখজনক কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে....প্রধানমন্ত্রী শ্রমিকের মর্যাদা, অধিকার ও ন্যায্য মজুরি নাগরিক অধিকারের অংশ....সমাজকল্যাণ মন্ত্রী সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে ইসমাই হোসেন লাশ উদ্ধার করেছে পুলিশ রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি....শফিকুর রহমান মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ

সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

মনির হোসেন ঢাকা :

প্রকাশ : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ১০:৫২ পিএম
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর,২০২৬, ১১:০১ পিএম
সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’(ইমক্যাব) এর নির্বাচনে শাহীন চৌধুরী (ত্রিপুরা এক্সপ্রেস) সভাপতি ও মাছুম বিল্লাহ (দৈনিক যুগশঙ্খ ও ইস্টার্ন ক্রনিকল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার ০৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর হোটেল ওয়েষ্টিনে অনুষ্ঠিত ইমক্যাব নাইট ও দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।

আগামী দুই বছরের জন্য নির্বাচিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি রাজীব খান (টিভি ৯), যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান (ইউএনআই), কোষাধ্যক্ষ আবু আলী (আমার অসম) ও সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভুইয়া (ত্রিপুরা দর্পণ )। কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- বাসুদেব ধর (দৈনিক স্টেটসম্যান), রফিকুল ইসলাম সবুজ (দৈনিক দেশের কথা), নির্মল চক্রবর্তী (ফেইস নিউজ), জাকির হোসেন (দৈনিক স্যান্দন) ও মনির হোসেন (ত্রিপুরা টাইমস)।

ইমক্যাব নির্বাচনের ভোট গ্রহণের নির্ধারিত তারিখ ছিল ৫ সেপ্টেম্বর।

গত ২৯ আগস্ট ছিল মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ সময়। তবে সব পদেই একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

সংগঠনের বিদায়ী সভাপতি দৈনিক এই সময়ের প্রতিনিধি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইমক্যাব নাইটে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভি.কে, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা সোমনাথ দে, ইমক্যাবের প্রতিষ্ঠাতা আহবায়ক ও উপদেষ্টা ফরিদ হোসেন, উপদেষ্টা ও পিটিআই প্রতিনিধি আনিসুর রহমান, ইমক্যাবের সাবেক সাধারণ সম্পাদক দীপ আজাদ ও সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান প্রমুখ।

সবশেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)