ঢাকা, বাংলাদেশ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি....শফিকুর রহমান মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান দশম ওয়েজ বোর্ড গঠন ও মহার্ঘ ভাতা ঘোষণার দাবিতে সাংবাদিক সমাবেশ ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা বাংলাদেশ ডাক বিভাগের রেকর্ড,২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন বিএনপির দুর্দিনে সবচেয়ে যোগ্য ও আস্থাভাজন মহাসচিব ছিলেন আবদুস সালাম তালুকদার....ডা. রাসকিন যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন...ডোনাল ট্রাম্প লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে...নাহিদ ইসলাম গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে শ্যামপুর-কদমতলীতে বিক্ষোভ এলাকাবাসীর প্রাপ্তবয়স্ক আসামিকে শিশু দেখিয়ে জামিন, তিনজনের বিরুদ্ধে মামলা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ন সম্পাদক

প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট,২০২৬, ১০:০৬ এ এম
প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক নূরুল হাসান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রতিমন্ত্রী বলেন, নূরুল হাসান খান ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও পেশাদার সাংবাদিক।

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকতার মানোন্নয়নে তার অবদান অনস্বীকার্য।

আজ রোববার ১৬ আগস্ট  রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন নূরুল হাসান খান (৭২)।

দীর্ঘদিন ধরে ক্যানসারে ভোগা এই প্রবীণ সাংবাদিক মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বৃহত্তর ময়মনসিংহের কৃতী সন্তান নূরুল হাসান খান তার দীর্ঘ কর্মজীবনে দৈনিক দিনকালের প্রধান প্রতিবেদক ও বিশেষ প্রতিনিধি হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

তিনি জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটির সঙ্গে যুক্ত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)