Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়....অর্থমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল....ঢাকা "মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র" উদ্বোধন ২৪ জুলাইয়ের সফল মেজবানকে ঘিরে এ্যালামনাই ’৯৪ চট্টগ্রামের মিলনমেলা রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন অবান্তর...বিএনপি গ্যাস-বিদ্যুৎ সংকট ফ্যাসিবাদী সরকারের অব্যবস্থাপনার ফল....প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের ক্রিকেট দল ২৩ বছর পর অস্ট্রেলিয়া মাটিতে ৯ উইকেটে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় সিদ্ধিরগঞ্জে কুখ্যাত ডাকাত সাহেব আলীকে ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্য আহত মিসরও যোগ দিতে পারে তুরস্ক-সৌদি-পাকিস্তানের ‘মক্কা প্রতিরক্ষা’ জোটে....এরদোয়ান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ওয়াবদা কলোনি আটি বউবাজারে

সিদ্ধিরগঞ্জে কুখ্যাত ডাকাত সাহেব আলীকে ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্য আহত

আমির হোসেন রুবেল, নারায়ণগঞ্জ:

প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ১২:০৯ পিএম
আপডেট : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ১২:১৯ পিএম
সিদ্ধিরগঞ্জে কুখ্যাত ডাকাত সাহেব আলীকে ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্য আহত

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামি ও কুখ্যাত ডাকাত সাহেব আলীকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের তিন সদস্য।

শনিবার ১৫ আগস্ট বিকেলে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার ঘটনায় জড়িত সন্দেহে মো. আব্দুল্লাহ (২৪) ও মো. নাঈম (২৫) নামে দুজনকে আটক করেছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানার এএসআই মো. স্বপন, কনস্টেবল আবু হানিফ ও মনির হোসেন।

তাদেরকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ শহরের খানপুর হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানায়, আটি ওয়াপদা কলোনির একটি বাসায় ওয়ারেন্টভুক্ত আসামি সাহেব আলী অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

পুলিশ সদস্যরা সাহেব আলীকে গ্রেপ্তারের চেষ্টা করলে তার সহযোগীরা অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

এ সময় পুলিশের ওপর হামলা চালয়। পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি রড দিয়ে আঘাত করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, ঘটনার পর পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

তবে হামলার মধ্যে পুলিশের অভিযানের লক্ষ্য গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ওই আসামিকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে একই এলাকায় অভিযান চালিয়ে সাহেব আলীকে আটক করেছিল র‌্যাব-১১।

পরে তার সহযোগীরা র‌্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। ওই ঘটনায় র‌্যাবের তিন সদস্যসহ স্থানীয় এক ব্যক্তি আহত হন।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, সাহেব আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ২০টিরও অধিক মামলা রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)