Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়....অর্থমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল....ঢাকা "মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র" উদ্বোধন ২৪ জুলাইয়ের সফল মেজবানকে ঘিরে এ্যালামনাই ’৯৪ চট্টগ্রামের মিলনমেলা রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন অবান্তর...বিএনপি গ্যাস-বিদ্যুৎ সংকট ফ্যাসিবাদী সরকারের অব্যবস্থাপনার ফল....প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের ক্রিকেট দল ২৩ বছর পর অস্ট্রেলিয়া মাটিতে ৯ উইকেটে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় সিদ্ধিরগঞ্জে কুখ্যাত ডাকাত সাহেব আলীকে ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্য আহত মিসরও যোগ দিতে পারে তুরস্ক-সৌদি-পাকিস্তানের ‘মক্কা প্রতিরক্ষা’ জোটে....এরদোয়ান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ঢাকা দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক

সদরঘাটে চাঁদাবাজির ভাগাভাগি নিয়ে সুমন ভূঁইয়ার দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ০৯:৫৩ এ এম
আপডেট : রবিবার, ১৬ আগস্ট,২০২৬, ১০:১৯ এ এম
সদরঘাটে চাঁদাবাজির ভাগাভাগি নিয়ে সুমন ভূঁইয়ার দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১

পুরান ঢাকার সদরঘাটে ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়ার অনুসারীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মিতুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

তিনি কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে।

শনিবার (১৫ আগস্ট) রাত ১১টার দিকে সূত্রাপুর থানাধীন ইস্ট বেঙ্গল মার্কেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মিতুলের মরদেহ বর্তমানে মিটফোর্ড হাসপাতালের মর্গে রয়েছে।

তাঁর পিতার নাম মো. রাসেল সরদার। তাঁর বাড়ি ঝালকাঠি জেলার ঝালকাঠি থানার সাহাবাঙ্গল গ্রামে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সাবেক যুবদল নেতা সোবহান ও সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ—দুজনই সুমন ভূঁইয়ার অনুসারী।

তাঁরা দুজনই কোতোয়ালি থানা যুবদলের পদপ্রত্যাশী। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে শনিবার রাতে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে কিরণ গ্রুপের একজন সদস্য নিহত হয়েছেন। পরে তাঁর মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে নেওয়া হয়।

আরও জানা যায়, ঘটনায় আহত হয়েছেন একজন। নিহত ব্যক্তিকে কাপড় কাটা কাচি দিয়ে বুকে মারা হয়। এদিকে নিহতের স্বজনসহ প্রায় ৮০ থেকে ১০০ জন বিক্ষুব্ধ ব্যক্তি মিটফোর্ড হাসপাতালে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মো. সুমন ভূঁইয়া বলেন, ‘এরা আমার সমর্থক নয়। তবে মাঝে মাঝে বিভিন্ন মিছিল-মিটিংয়ে থাকে।

আমি শারীরিকভাবে অসুস্থ। বিস্তারিত জানতে পারিনি।’ সূত্রাপুর থানার অপারেশন ইনচার্জ মতিউর রহমান বলেন, ইস্ট বেঙ্গল মার্কেটের ১৩ তলায় শ্রমিক যারা থাকে তাদের মধ্যে পূর্ব থেকে কোনো ভেজাল ছিলো বলে আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি।

পূর্ব শত্রুতার রেশ ধরেই একটা ছেলেকে কাপড় কাটার কাচি দিয়ে আঘাত করা হয়।

পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)