ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার...অর্থমন্ত্রী আগামী ২০২৮-২৯ থেকে বদলে যাচ্ছে বাংলাদেশের অর্থবছর বঙ্গোপসাগর ঘিরে ভূরাজনীতি: বাংলাদেশ কী করবে..? মার্কিন অভিযানে যুক্ত না হওয়ায় দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর ঘোষণা....ডোনাল ট্রাম্পের ব্যাংকে অতিরিক্ত তারল্য,ট্রেজারি বিলের সুদহার ৯ শতাংশের নিচে ডেমরা সহ বিভিন্ন এলাকায়‘বোমা’, ঘটনাস্থলে ডিসপোজাল,আটক ১ জন লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বদলি প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’কোন প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে প্রতারণা,সুস্মিতা কর দাসের হিন্দু সংগঠনের ব্যানারে চাঁদাবাজি
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
সিরাজগঞ্জ- ৩ বিএনপি'র সাংসদ আয়নুল হক

আমার ওপর হামলা হয়েছে, সরকারদলীয় এমপি হয়েও আমি নিরাপদ নই

নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জ

প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট,২০২৬, ১০:২০ পিএম
আমার ওপর হামলা হয়েছে, সরকারদলীয় এমপি হয়েও আমি নিরাপদ নই

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার আংশিক) আসনের বিএনপি সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে জেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, হামলার সময় সংসদ সদস্যকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি গাড়িতে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

তবে চলে যাওয়ার সময়ও তাঁর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে দাবি করেন তিনি। এতে এমপি আহত না হলেও তাঁর ব্যবহৃত গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর দেওয়া এক ভিডিওবার্তায় সংসদ সদস্য আয়নুল হক বলেন, ‘আমার ওপর হামলা করা হয়েছে।

আমি একজন সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই। আমাদের জানমালের নিরাপত্তা নেই। এনসিপি ও শিবিরের লোকজন আমার ওপর হামলা করেছে।

আমি দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।’ প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে ধানগড়া এলাকায় অবস্থান করছিলেন এমপি আয়নুল হক।

এ সময় তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তিনি দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ছাড়ার চেষ্টা করেন।

তখন তাঁর গাড়ি লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এমপি আয়নুল হক।

এ ঘটনার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা মিছিল করছেন। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

ঘটনার পর পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর আছে।

তবে এ ঘটনায় এখনও কোনও পক্ষ মামলা বা লিখিত অভিযোগ দেয়নি।

অভিযোগ পেলে তদন্ত করে ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)