ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি,অভিযোগ হাসান আলী ডাক্তারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের ২৫ বছরে ৪৭ লাখ মৃত্যু, বাস্তুচ্যুত ৩ কোটি ৮০ লাখ সবাইকে একসাথে কাজ করার আহবান করলেন...কামাল হোসেন, এম পি করিমগঞ্জ বজ্রপাতে দিনমজুর নিহত গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হলে রাজপথ ছাড়বে না বিরোধী দল....নাহিদ ইসলাম ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী চূড়ান্ত: সাদিক কায়েম ও সেলিম উদ্দিন সাংবাদিক দের উপর কোন হস্তক্ষেপ করার ইচ্ছা সরকারের নাই...তথ্যমন্ত্রী ময়মনসিংহে যুবককে পুড়িও হত্যা করেন দুর্বৃত্তরা ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ চট্টগ্রাম আনোয়ারায় সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচার, ৭৮৪৫ পিসসহ গ্রেফতার ১জন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের প্রমাণ মিলেছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৪৯ পিএম
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের প্রমাণ মিলেছে

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বর্তমান সচিব মো. মাহবুব-উল-আলমসহ চারজনের বিরুদ্ধে বদলি বাণিজ্য, পদায়ন এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে অবৈধ আয়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এসব অভিযোগের মধ্যে নিয়োগ, বদলি ও কেনাকাটাকে কেন্দ্র করে সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগও রয়েছে।

অভিযোগগুলোর বিষয়ে এখন অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।

বুধবার (০২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র আকতারুল ইসলাম জানান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বদলি বাণিজ্য, নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

এসব অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। তিনি জানান, বদলি বাণিজ্য, নিয়োগ, পদোন্নতি এবং পছন্দের ব্যক্তিদের পছন্দের জায়গায় পদায়নের অভিযোগগুলো খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে কমিশন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দুর্নীতির অভিযোগ দুদক সূত্রে জানা গেছে, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের আমলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ব্যাপক দুর্নীতির বিভিন্ন তথ্য কমিশনের কাছে আসে।

ওই সময় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অভিযোগে বলা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বর্তমান সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং যুব-১ শাখার উপসচিব মো. মাসুম আহমেদের সঙ্গে যোগসাজশ করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ব্যাপক দুর্নীতি করেছেন।

চার সদস্যের অনুসন্ধান দল অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্তের জন্য চার সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করেছে দুদক।

এই দলের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সংস্থাটির উপ-পরিচালক জাহিদ কালামকে।

অভিযোগগুলোর মধ্যে বদলি বাণিজ্য, নিয়োগ, পদোন্নতি, পছন্দের ব্যক্তিদের নির্দিষ্ট স্থানে পদায়ন এবং কেনাকাটা সিন্ডিকেটের বিষয়গুলো রয়েছে।

এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পরই অনুসন্ধানের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)